Friday, October 16, 2026

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আধুনিক বাংলা চলচ্চিত্রের সেরা নায়িকা কে ?

October 12, 2026

সালমান শাহ কেন এত অল্প সময়ে কিংবদন্তি হয়ে গেলেন?

October 2, 2026

কেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়া ছেড়ে দিলেন আমির খান?

September 26, 2026

সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর অবিশ্বাস্য গল্প 

September 17, 2026

দক্ষিণ ভারতের ৪০০ পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহনের দায়িত্ব নিয়েছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‘প্রজেক্ট অন্নপূর্ণা’ নামের একটি মানবিক উদ্যোগের মাধ্যমে আগামী এক বছর পরিবারগুলোর পাশে থাকার পরিকল্পনা করেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এ উদ্যোগের কথা জানান অভিনেত্রী।

রাশমিকার পরিকল্পনা অনুযায়ী, প্রতি তিন মাসে ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বহন করা হবে। এতে নিত্যদিনের খাবার ও মুদি পণ্যের পেছনে পরিবারের সদস্যদের যে অর্থ ব্যয় হয়, তা সাশ্রয় হবে। সেই অর্থ দিয়ে তারা ভবিষ্যতের প্রয়োজন মেটানোর পরিকল্পনা করতে পারবেন বলে আশা করছেন এই অভিনেত্রী।

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা
রাশমিকা মান্দানা, ছবি: সংগৃহীত

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদন অনুযায়ী, প্রতিটি পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ৭৫ কেজি চাল, ১০ কেজি আটা, ৩ কেজি রাগি, ১০ লিটার রান্নার তেল, ১৫ কেজি ডাল, ৩ কেজি চিনি ও ৩ কেজি লবণ। এর সঙ্গে থাকছে বিভিন্ন মসলা এবং রান্নার অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

নিজের অভিনীত নতুন সিনেমা ‘রানাবালি’র চরিত্র জয়াম্মার প্রসঙ্গ টেনেও এ উদ্যোগের কথা বলেছেন রাশমিকা। তার মতে, অভিনীত চরিত্র অনেক সময় শিল্পীর ব্যক্তিজীবনেও প্রভাব ফেলে। জয়াম্মার সঙ্গে নিজের ব্যক্তিত্বের মিল আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানো তার স্বভাবেরই অংশ।

এত দিন ব্যক্তিগত উদ্যোগে করা মানবিক কাজগুলো প্রকাশ্যে আনেননি রাশমিকা। নিজের দল ও ঘনিষ্ঠ কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ রেখেছিলেন এসব কর্মকাণ্ড। তবে এখন তার মনে হয়েছে, নিজের কাজের কথা জানালে অন্যরাও মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত হতে পারেন। সেই ভাবনা থেকেই এবার উদ্যোগটির কথা প্রকাশ করেছেন তিনি।

৪০০ পরিবারের পাশে দাঁড়ালেন রাশমিকা মান্দানা
রাশমিকা মান্দানা, ছবি: সংগৃহীত

রাশমিকার কথায়, ‘ছোট্ট একটি ভালো কাজও কারও জীবনে পরিবর্তন আনতে পারে। এর জন্য বড় কিছু করার প্রয়োজন নেই। চলুন, ছোট কিছু দিয়ে শুরু করি।’

এদিকে রাশমিকার নতুন সিনেমা ‘রানাবালি’ নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে। সিনেমাটিতে রানাবালি চরিত্রে অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার ভূমিকায় দেখা যাবে রাশমিকাকে। বিয়ের পর এই জুটিকে আবারও পর্দায় একসঙ্গে দেখা যাবে ছবিটিতে।

১৮৭০ এর দশকের দক্ষিণ ভারতকে পটভূমি করে নির্মিত সিনেমাটিতে উঠে আসবে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মহাদুর্ভিক্ষের প্রেক্ষাপট। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ এবং নিজের অঞ্চল ও মানুষকে রক্ষায় এক বিদ্রোহী যোদ্ধার লড়াই ঘিরে এগিয়েছে ছবির কাহিনি।

Share

Read more

Local News