Monday, November 16, 2026

‘কেজিএফ ২’কে পেছনে ফেলে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ছে নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’। মুক্তির মাত্র ১০ দিনে বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপির বেশি আয় করে ছবিটি পেছনে ফেলেছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন আয়কে।

ভারতীয় গণমাধ্যমের হিসাব অনুযায়ী, ১০ম দিনে ‘রামায়ণ’-এর বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে প্রায় ১২২৮ কোটি রুপি। অন্যদিকে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর আজীবন বিশ্বব্যাপী আয় ছিল প্রায় ১২১৫ কোটি রুপি। মজার ব্যাপার হলো, দুই ছবিতেই অভিনয় করেছেন যশ — ‘কেজিএফ ২’-এ নায়ক, আর ‘রামায়ণ’-এ রাবণ; নিজের ছবির রেকর্ড নিজেই ভাঙলেন তিনি।

‘কেজিএফ ২’কে পেছনে ফেলে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

‘রামাযণ’-এর আয়ে যত রেকর্ড

ভারতের বাজারেও ছবিটির দাপট অব্যাহত। ১০ম দিনে ভারতে নিট আয় হয়েছে ৭২ কোটি ৯০ লাখ রুপি, আগের দিনের তুলনায় যা ৫১ দশমিক ৬ শতাংশ বেশি। এ পর্যন্ত ভারতে মোট নিট আয় দাঁড়িয়েছে ৬৮৫ কোটি ৬০ লাখ রুপি। দেশীয় বাজারে গ্রস আয় ৮১৯ কোটি ৫০ লাখ রুপি, আর বিদেশ থেকে এসেছে আরও ৪০৮ কোটি ৫০ লাখ রুপি। ভাষাভিত্তিক সংস্করণগুলোর মধ্যে সবচেয়ে বেশি আয় করেছে হিন্দি সংস্করণটি।

বাল্মীকির মহাকাব্য অবলম্বনে নির্মিত ছবিতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা সাই পল্লবী, রাবণ যশ, লক্ষ্মণ রবি দুবে ও হনুমান সানি দেওল। নমিত মালহোত্রার প্রাইম ফোকাস স্টুডিওস, ডিএনইজি ও যশের মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের যৌথ প্রযোজনায় তৈরি ছবিটির সংগীত করেছেন অস্কারজয়ী দুই সংগীত পরিচালক হান্স জিমার ও এ আর রহমান।

‘কেজিএফ ২’কে পেছনে ফেলে ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

মুক্তির পর থেকে দর্শকের আগ্রহ ধরে রেখেছে ‘রামায়ণ’। বাণিজ্য বিশ্লেষকদের মতে, এই সাফল্যে ভারতের সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় ছবিটির অবস্থান আরও শক্ত হলো।

Share

Read more

Local News