Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬

পূজা চেরি তাঁর প্রেমের কথা প্রকাশ করলেন

পূজা চেরি তাঁর প্রেমের কথা
পূজা চেরি

পূজা চেরি

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা পূজা চেরি অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছিলেন। কিন্তু কাজের বাহিরেও যে একটা জীবন আছে তা নিয়ে এই অভিনেত্রীকে খুব একটা কথা বলতে দেখা যায়নি কখনো। তবে এবার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিনের লুকোচুরির অবসান ঘটালেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে পূজা চেরি তাঁর প্রেমের কথা প্রকাশ করলেন, জানালেন বিয়ের কথাও। তিনি জানালেন এখন আর সিংগেল নন তিনি, বরং ‘এনগেজড’। একইসঙ্গে নিজের ভবিষ্যৎ সংসার জীবন নিয়ে আপসহীন অবস্থানের কথা জানিয়েছেন এই চিত্রনায়িকা।

পূজা চেরি তাঁর প্রেমের কথা
পূজা চেরি |ছবি: অভিনেত্রীর ফেসবুক

সম্প্রতি দেশের এক তারকা উপস্থাপকের একটি পডকাস্টে অংশগ্রহণ করেন পূজা চেরি। সেখানে তিনি বলেন, আমি এনগেজড। এই প্রথমবার আমি এটি প্রকাশ্যে বললাম। এর আগে অনেকবার বলেছি আমি সিংগেল, কিন্তু আসলে আমি সিংগেল না। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আংটি বদলের মতো কিছু হয়নি।

পূজার সেই ব্যক্তিটি মিডিয়ার কেউ কিনা জানতে চাইলে তিনি জানান, তার হবু জীবনসঙ্গী মিডিয়ার কেউ নন উল্লেখ করে পূজা বলেন, তিনি মিডিয়ার লোক নন, প্রশ্নেই আসে না। আমি যে পেশায় আছি, এই পেশার মানুষকে আমি বিশ্বাস করতে পারি না।

সংসারের জন্য অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা

অভিনেত্রী পূজা তার বিয়ে পরবর্তী জীবনে সংসারকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেছেন। এ নিয়ে তিনি বলেন ‘‘সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনও চাই না নামের সঙ্গে ‘ডিভোর্স’ শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয় সংসার আর অভিনয় একসঙ্গেই চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ, কোনোটা বিশ হচ্ছে, সে ক্ষেত্রে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেবো। সুঅভিনেত্রী হবার স্বপ্ন ছোটবেলা থেকে দেখেছি। তবে সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারবো।’’

পূজা চেরি তাঁর প্রেমের কথা
পূজা চেরি |ছবি: অভিনেত্রীর ফেসবুক

পূজা বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে জানান, মানসিকভাবে প্রস্তুত হলেই তিনি বিয়ের পিঁড়িতে বসবেন এবং সেটি সবাইকে জানিয়েই করবেন। তাঁর সঙ্গী মানুষ হিসেবে কেমন জানতে চাইলে, তিনি জানান তার হবু সঙ্গী অত্যন্ত সহযোগিতামূলক মনোভাবের। তাঁর মতে, ‘আমার পার্টনার খুব সাপোর্টিভ। সে আমাকে বলেছে আমার যা করতে ইচ্ছে করবে আমি যেন সেটাই করি।‘

এবারের ঈদের সিনেমায় পূজা

পূজা চেরির একটি সিনেমা এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে যার নাম ‘দম’। এই সিনেমায় তিনি প্রথমবারের মতো আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন। চলছে সিনেমাটির প্রচার- প্রচারণা। এরই মাঝে নিজের ব্যক্তিগত জীবনের এমন সত্য প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিলেন এই নায়িকা।

এই পডকাস্টে পূজা চেরি তাঁর প্রেমের কথা তথা বিভিন্ন সময়ে উঠা গুঞ্জন নিয়েও কথা বলেছেন। প্রযোজক আব্দুল আজিজ, অভিনেতা শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে উঠা এসব গুঞ্জন নিয়েও কথা বলেছেন এবং নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন পূজা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share