Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ১২, ২০২৬

শিল্পকলা একাডেমিতে নিয়োগ পেল নতুন মহাপরিচালক  

শিল্পকলা একাডেমিতে নিয়োগ পেল নতুন মহাপরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নিয়োগ পেল নতুন মহাপরিচালক অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। গত ১৪ সেপ্টেম্বর সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক অফিস আদেশে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথম কার্যদিবস হিসেবে শিল্পকলা একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন নতুন মহাপরিচালক। গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন একাডেমির জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদল হক জিহাদ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। এর আগে তিনি সংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গেল বছর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ সরকারের পতন হয়। তারই ফলশ্রুতিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। এরপর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন নাট্যনির্দেশক সৈয়দ জামিল আহমেদ। তবে গত ফেব্রুয়ারিতে সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর বিরুদ্ধে কিছু অভিযোগ তুলে তিনি পদত্যাগ করেছেন। এরপর থেকে শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

মনোনয়ন ঘিরে বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়ন দৌড় এগিয়ে আছেন সংগীতশিল্পীরা।…
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে সংগীতশিল্পীরা

বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি

রাজনীতিতে আসছেন নায়িকা বর্ষা: অন্তত জলিল পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি। দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় সরব…
বিরতি ভেঙে আবার পর্দায় ফিরছেন অন্তত-বর্ষা জুটি
0
Share