Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
মেহজাবীন চৌধুরী, প্রীতম হাসান ও শিহাব শাহীন

শিহাব শাহীনের ওয়েব সিরিজ

দাগিখ্যাত নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ওয়েব সিরিজ আসছে। চরকি অরিজিনাল সিরিজটির প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘ক্যাকটাস’ নামে। এটি একই সাথে ড্রামেডি, থ্রিলার ও অ্যাকশন ঘরানার সিরিজ হতে যাচ্ছে। শিহাব শাহীন নিজেই এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

গতকাল বুধবার গণমাধ্যমকে শিহাব শাহীন জানান, এক সাধারণ তরুণের স্পাই হয়ে ওঠার গল্প তুলে ধরা হবে এতে। রোমান্টিক সিনেমার নির্মাতা হলেও শিহাব শাহীনকে এবার থ্রিলার নির্মাণ করছেন। দীর্ঘদিন ধরেই তার স্পাই ইউনিভার্স তৈরি করার পরিকল্পনা রয়েছে বলেও জানান। সেই পরিকল্পনা থেকেই সিরিজটি করছেন নির্মাতা।

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
মেহজাবীন চৌধুরী | অভিনেত্রীর ফেসবুক থেকে

এ নিয়ে তিনি বললেন, ‘আমরা তো ‘জেমস বন্ড’ বানাতে পারব না, আবার এটি “মাসুদ রানা”ও না। আমাদের মতো করে স্পাই ইউনিভার্স তৈরি করছি। এ ধরনের কাজ বাংলাদেশে খুব বেশি হয়নি।’

মানসিব নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে সিরিজের গল্প আবর্তিত হবে। এই মানসিব চরিত্রে থাকবেন প্রীতম হাসান। এর আগেও শিহাব শাহীনের গল্পে অভিনয় করেছেন প্রীতম। ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় তার বিপরীতে ছিলেন তাসনিয়া ফারিণ।

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের অভিনয় নিয়ে শিহাব শাহীন

শিহাব শাহীন বলেন, ‘প্রীতমের সঙ্গে আমার কাছে অভিজ্ঞতা আছে। আমরা পর্দায় ফারহানকে দেখেছি। তাকে এবার ভিন্নভাবে দেখা যাবে। ’

মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের
প্রীতম হাসান | শিল্পীর ফেসবুক থেকে

ক্যাকটাসে প্রীতম হাসানের বিপরীতে অভিনয় করবেন মেহজাবীন চৌধুরী। তার চরিত্রটি এখনই খোলাসা করলেন না নির্মাতা। মেহজাবীনকে নেওয়ার কারণ হিসেবে শিহাব শাহীন বলেন, ‘ওর অভিনয়প্রতিভার জন্য নিয়েছি। আমার দেখা দেশের সেরা অভিনয়শিল্পীদের একজন ও।’

নতুন এই সিরিজে যুক্ত হওয়া নিয়ে মেহজাবীন বললেন, ‘এই রোমাঞ্চকর চরিত্রে কাজের জন্য আমি মুখিয়ে আছি। গল্পটি দারুণ মনে হচ্ছে। কাজটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

ইতিমধ্যে সিরিজের কাজ শুরু করেছেন নির্মাতা। নির্বাচনের আগেই ৮০ শতাংশ দৃশ্যধারণ শেষ করবেন বলেও জানিয়েছেন। বাকিটা নির্বাচনের পর করবেন। এ বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে।

এতে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share