Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ছবি: সংগৃহীত

মানহানির অপচেষ্টা, ক্ষুব্ধ মেহজাবীন

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন ।  এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে শিল্পীদের বিব্রত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মেহজাবীন চৌধুরী।  একই সঙ্গে তার বিরুদ্ধেও মানহানির অপচেষ্টা চলছে বলে দাবি করেন এই অভিনেত্রী। রবিবার সকালে মেহজাবীন চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কিছুদিন ধরে তাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে।

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন
এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন , ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

স্ট্যাটাসে মেহজাবীন বলেন, এর আগেও একটি মিথ্যা মামলায় তাকে হয়রানির শিকার হতে হয়েছিল। তবে বিজ্ঞ আদালত সেই মামলায় তাকে অব্যাহতি দিয়েছেন। সত্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর দাবি, নতুন করে কাজে মনোযোগ দেওয়ার পর আবারও তার মানহানি করার চেষ্টা চলছে। বিষয়টি তাকে বিব্রত করছে বলে জানান তিনি।

টানা হয়রানিতে উদ্বিগ্ন মেহজাবীন

এছাড়া সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তার ভাষ্য, এসব ভুয়া কনটেন্টের কারণে তার মতো অনেক শিল্পী বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। যা একেবারেই কাম্য নয়।

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ছবি: সংগৃহীত

‘নারীরাই সহজ টার্গেট’ বললেন মেহজাবীন

স্ট্যাটাসে তিনি আরও বলেন, নারীরাই এখন সহজ টার্গেটে পরিণত হচ্ছেন। এর পেছনে কারা জড়িত, তা তার জানা নেই।

এআই ভুয়া কনটেন্টে বিব্রত মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, ছবি: সংগৃহীত

সবশেষে মেহজাবীন জানান, তিনি শুধু নিজের কাজে মনোযোগ দিতে চান।  তার কাজ নিয়েই আলোচনা হোক এটাই প্রত্যাশা। সবার সমর্থন কামনা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার গুরুতর অভিযোগ

কেটি পেরি ও রুবি রোজ মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে যৌন হেনস্তার একটি গুরুতর অভিযোগ সামনে এসেছে। প্রায়…
কেটি পেরির বিরুদ্ধে

ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের তালিকায়

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী তালিকা এ বছর ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের শীর্ষ ১০০ প্রভাবশালীর…
ইরানি নির্মাতা জাফর পানাহি টাইম ম্যাগাজিনের
0
Share