Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

আত্মহত্যার বিপক্ষে মাসুমা রহমান নাবিলা

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা

শনিবার ২৮ ফেব্রুয়ারি দুপুরে আত্মহত্যা করেছিলেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরা। তাঁর আত্মহত্যার ঘটনায় শোবিজ অঙ্গন থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ভাবনা ও প্রতিক্রিয়া তুলে ধরছেন দেশের তারকা অভিনেতা-নেত্রী ও কলাকুশলীরা। এই ঘটনায় ‘আয়নাবাজি’ ও ‘তুফান’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। যেকোন মুহুর্তেই আত্মহত্যার বিপক্ষে মাসুমা রহমান নাবিলা যা তাঁর ফেসবুক পোস্টের মূল কথা।

আত্মহত্যার বিপক্ষে মাসুমা রহমান নাবিলা

ফেসবুকের ওই স্ট্যাটাসে নাবিলা শুরুতেই আত্মহত্যাকে একটি ‘চরম স্বার্থপর কাজ’ হিসেবে বিবেচনা করেন বলে লিখেছেন। তিনি লিখেছেন,‘দুঃখিত, আমি আত্মহত্যাকে খুবই স্বার্থপর একটি কাজ বলে মনে করি। নিজের কষ্ট যদি বাবা-মা ও সন্তানের কষ্টের চেয়ে বড় হয়ে যায় এবং সন্তানকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়ে নিজের কষ্ট থেকে মুক্তি নেওয়াই মুখ্য হয়, তাহলে তা নিঃসন্দেহে স্বার্থপরতা।’

এই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তি তথা জাহের আলভীর দায়িত্ববোধের ব্যাপারটিকে সামনে এনেছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, “এন্ড টু দ্য হিরো, হিরোগিরি শুধু স্ক্রিন-এ দেখালেই চলবে? এই পরিস্থিতি এবং আপনার কর্মকাণ্ডের দায়িত্ব নিন!

আলভী ও ইকরা দম্পতির ছেলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন নাবিলা। কারণ, মা ছাড়া শিশুটির ভবিষৎ খুবই কষ্টের ও কঠিন হয়ে পড়বে। নাবিলা লিখেছেন, ‘বাচ্চাটার ভবিষ্যৎ যাতে সুস্থ আর নিরাপদ হয় এই দোয়া করি, আল্লাহ তার বাবা মাকে এই কষ্ট সহ্য করার শক্তি দিক।‘’

আপনার সন্তানের জন্য বাঁচুন, লড়াই করুন – নাবিলা

নাবিলা আরো মনে করিয়ে দিয়েছেন, প্রত্যেক মানুষের জীবন যেকোনো কিছুর চেয়ে অনেক বড়। প্রেম বা সম্পর্কের চেয়ে অনেক বড়। জীবন কখনো রূপকথা নয়, এটি কঠিন, তিক্ত ও নির্মম।

নাবিলা লিখেছেন, ‘আশাহীন রোমান্টিকদের বলছি, দয়া করে মনে রাখবেন জীবন ভালোবাসা এবং সম্পর্কের চেয়ে অনেক বড়। জীবন কখনোই রূপকথার গল্প নয়। এটি কঠিন, তিক্ত এবং নির্মম কিন্তু এর আকর্ষণও আছে। আর যদি আপনার একটি সন্তান থাকে, তাহলে জীবনে এর চেয়ে বড় আকর্ষণ আর কী থাকতে পারে? আপনার সন্তানের জন্য বাঁচুন, আপনার সন্তানের জন্য লড়াই করুন এবং তাকে একজন চমৎকার মানুষ হিসেবে বেড়ে উঠতে দেখুন! জীবন যতই তিক্ত এবং নির্মম হোক না কেন, কখনও হাল ছেড়ে দেওয়ার মতো নয়। বেঁচে থাকুন, কারণ সমস্ত কষ্টের মধ্যেও মর্যাদার সাথে বেঁচে থাকা অনেক বেশি সন্তোষজনক।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু
0
Share