Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬

‘অনন্যা’ হয়ে মেহজাবীনের ২০২৩ সালের সমাপ্তি

মেহজাবিন চৌধুরী ও শাশ্বত দত্ত । ছবি: সংগৃহীত

বহুদিন পর নতুন কোনো নাটকে অভিনয় করলেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। নাটকের নাম- ‘অনন্যা’। ২০২৩ সালে মেহজাবীন অভিনীত পঞ্চম ও শেষ কাজ এই অনন্যা।

‘অনন্যা’ নাটকে অভিনেত্রীর প্রধান দুই সহশিল্পী হলেন শাশ্বত দত্ত ও ডলি জহুর। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে নাম ভূমিকায় দেখা যাবে মেহজাবীনকে।

নতুন কাজ নিয়ে অভিনেত্রী জানান, “নাটকে এখন খুব একটা কাজ করছি না। দারুণ একটি গল্প ও চরিত্র পাওয়ায় অনেকদিন পর ফিরলাম।” তিনি আরও যোগ করেন, “যেসব নির্মাতার ওপর আমার আস্থা আছে তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। দর্শকদের যদি আমাদের নতুন কাজটি ভালো লাগে তাহলে পরিশ্রম সার্থক হবে।“

এদিকে পরিচালক রাজ জানান, “এটি একটি নারীকেন্দ্রিক গল্প। সংগ্রাম করে টিকে থাকার ক্ষেত্রে মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে এই নাটক। মেহজাবীন হৃদয় দিয়ে কাজটি করেছেন বলতে পারি।”

‘অনন্যা’ নাটকের চিত্রনাট্য লিখেছেন জাহান সুলতানা। তার পাশাপাশি এটি রচনা করেছেন জাকারিয়া নেওয়াজ। নাটকে গান গেয়েছেন পল্লবী রায়। আর গানটি লিখেছেন মাহমুদ মানজুর। তাছাড়া গানের সুর ও সংগীত পরিচালনায় আছেন নাভেদ পারভেজ।

১৬ ডিসেম্বর ইউটিউবে ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে ‘অনন্যা’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

গ্র্যামিতে বিলি আইলিশ-চুরি করা জমিতে কেউই অবৈধ নয়

৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার সকালে অনুষ্ঠিত হয় ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের আসর। এবারের…
গ্র্যামিতে বিলি আইলিশ

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়
0
Share