Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার
অভিনেত্রী জয়া আহসান, ছবি: সংগৃহীত

ভাষা শহীদদের প্রতি জয়া আহসানের শ্রদ্ধা

রক্তস্নাত ঐতিহাসিক মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করেছে জাতি। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন অনেক বীর সন্তান। একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার । দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন।

একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার
একুশের স্মৃতিতে আবেগঘন পোস্ট জয়ার , ছবি: সংগৃহীত

জয়া লিখেছেন, ২১ ফেব্রুয়ারি ভোরের আলোও যেন নরম হয়, বাতাসে ভেসে আসে শোক আর গর্বের মিশ্রণ। ভাষা মানে শুধু শব্দ নয়, এটি মায়ের আঁচল, শৈশবের ছড়া, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। সেই ভাষাকে রক্ষা করতে ১৯৫২ সালের তরুণেরা বুক চিতিয়ে দাঁড়িয়েছিল।

জয়া শহীদদের নামও উল্লেখ করেছেন সালাম, বরকত, রফিক, জব্বার যাদের আত্মত্যাগ প্রতিটি ‘মা’ শব্দের মধ্যে লুকিয়ে থাকা সাহসের প্রতীক।  তিনি লিখেছেন, আজ আমরা সহজে বাংলায় কথা বলি, লিখি; কিন্তু এই সহজতার পেছনে লুকিয়ে আছে রক্ত, অশ্রু এবং অসমাপ্ত স্বপ্ন। একুশ মানে মাথা নত করে শ্রদ্ধা, ভেতর থেকে শক্ত হয়ে ওঠা এবং ভাষাকে ভালোবাসার প্রতিজ্ঞা।

শেষে জয়া লিখেছেন, “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, তোমাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারব না, শুধু হৃদয়ে বহন করে যাব চিরকাল।”

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share