Home অন্যান্য বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ – টিমের বিরুদ্ধে অভিযোগ

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ – টিমের বিরুদ্ধে অভিযোগ

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ - টিমের বিরুদ্ধে অভিযোগ
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবি: সংগৃহীত

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ , ভেনিস চলচ্চিত্র উৎসর ঘিরে হামলা ও হয়রানির অভিযোগের পর দেশে ফিরে এমনটাই জানালেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ভেনিসে নিজের নিরাপত্তা, ইতালির পুলিশের সহযোগিতা এবং নিজের টিমের আচরণ নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী।

ভেনিসের ঘটনার পর ইতালির পুলিশের ভূমিকার প্রশংসা করেন বাঁধন। তিনি জানান, হামলার অভিযোগের পর তাকে ২৪ ঘণ্টা নিরাপত্তা দেওয়া হয়েছিল। ইতালিতে অবস্থানের সময় স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও সহযোগিতা পেয়েছেন তিনি।

তবে পুলিশের কাছ থেকে সহযোগিতা পেলেও নিজের টিমের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি বলে অভিযোগ বাঁধনের। তার দাবি, দল তাকে ত্যাজ্য করেছে। এমনকি ভেনিসে দলের অন্য সদস্যদের সঙ্গে থাকার ক্ষেত্রেও তাকে নিষেধ করা হয়েছিল।

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ - টিমের বিরুদ্ধে অভিযোগ
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবি: সংগৃহীত

হামলাকারীদের নিয়ে বাঁধনের বার্তা

ভেনিসে তার ওপর হামলা করেছেন এমন অভিযোগ ওঠা ব্যক্তিদের আচরণ নিয়েও কথা বলেন বাঁধন। তার মতে, গায়ে হাত তোলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এমন আচরণ করেছেন, তারা নিজেদের জন্যই বিপদ ডেকে এনেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশের মাটিতে এমন ঘটনা দেশের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বলে মনে করেন বাঁধন। কোনো দল বা আদর্শের প্রতি ভালোবাসা থাকলেও সেটির প্রকাশ যেন সহিংসতায় না গড়ায় এমন বার্তাও দেন তিনি। কারণ এ ধরনের ঘটনার প্রভাব শেষ পর্যন্ত পরিবারের সদস্যদের ওপরও পড়ে বলে মনে করেন অভিনেত্রী।

টরন্টো উৎসব নিয়েও ক্ষোভ

ভেনিসের ঘটনার পর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তাকে টিমের সঙ্গে রাখা হয়নি বলে দাবি করেন বাঁধন। এ বিষয়েও নিজের ক্ষোভের কথা জানান অভিনেত্রী।

ভেনিসে অবস্থানকালে নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে ইতালির পুলিশের সহযোগিতা পেলেও নিজের টিমের আচরণ তাকে হতাশ করেছে দেশে ফিরে এমন অভিজ্ঞতার কথাই তুলে ধরেন তিনি।

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ - টিমের বিরুদ্ধে অভিযোগ

ভেনিসে কী ঘটেছিল

এর আগে ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশির হাতে হেনস্তা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করেন বাঁধন। ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে বাঁধনের সঙ্গে কয়েকজনের উত্তপ্ত বাক্যবিনিময়ের দৃশ্য দেখা যায়। বিভিন্ন প্রতিবেদনে ওই সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়ার পাশাপাশি শারীরিকভাবে আঘাত করার অভিযোগও উঠে আসে।

ঘটনার পর স্থানীয় থানায় অভিযোগ করেন বাঁধন। তার অভিযোগের ভিত্তিতে ভিডিও ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে ইতালির পুলিশ।

বাঁধনের পাশে ছিল ইতালির পুলিশ - টিমের বিরুদ্ধে অভিযোগ
অভিনেত্রী আজমেরী হক বাঁধন, ছবি: সংগৃহীত

বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতা

ঘটনার পর বাঁধনের নিরাপত্তা নিয়ে বাংলাদেশ ও ইতালিতে আলোচনা তৈরি হয়। ইতালিতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে তাকে আইনি ও অন্যান্য সহযোগিতা দেওয়ার কথা জানানো হয়। বাংলাদেশ সরকারও ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

দ্য ডিফিকাল্ট ব্রাইড

বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তোলার কথা জানানো হয়েছিল। সেই সময় বাঁধনও জানিয়েছিলেন, ঘটনার শেষ দেখে ছাড়বেন।রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন বাঁধন। উৎসবের ৮৩তম আসরে সিনেমাটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ড ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ (ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকসদের দেওয়া মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমালোচক পুরস্কার) অর্জন করে।

সিনেমার প্রদর্শনীর পাশাপাশি ভেনিসে হামলার অভিযোগের কারণেও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনায় আসেন বাঁধন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here