Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান

সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান
সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান

সংগীতশিল্পী ইমরান মাহমুদুল

সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরান-জেরিন দম্পতির ঘরে জন্ম নেয় একটি ফুটফুটে কন্যাসন্তান। পরিবার সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন। নতুন অতিথির আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দুই পরিবারে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ইমরান। প্রথমবারের মতো বাবা হওয়ার সুখবরটি জানিয়ে তিনি লেখেন, “প্রথমবারের মতো বাবা হলাম। আল্লাহ আমাকে একটি সুন্দর, সুস্থ কন্যাসন্তান উপহার দিয়েছেন। আমাদের ছোট্ট মেয়ের আগমন নিঃসন্দেহে আমাদের জীবনকে আরও রঙিন করবে। সবাই দোয়া করবেন আমার স্ত্রী ও মেয়ের জন্য।” শিল্পীর এই পোস্ট ছড়িয়ে পড়ার পর থেকেই দেশ-বিদেশের ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন।

সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান
সন্তানের বাবা হলেন কণ্ঠশিল্পী ইমরান

২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনে মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান মাহমুদুল। বিয়ের দেড় বছরের মাথায় দাম্পত্য জীবনে এলো তাদের প্রথম সন্তান। ইমরান ও জেরিনের বন্ধন আরও দৃঢ় হবে বলেই মনে করছেন তাদের স্বজনরা।

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতে যাত্রা শুরু করেন ইমরান। প্রতিযোগিতায় অংশগ্রহণ তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি। এরপর ধারাবাহিকভাবে একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়ে নিজের অবস্থান দৃঢ় করেন তিনি। সিঙ্গেল গান, অ্যালবাম, সংগীত পরিচালনা ও চলচ্চিত্রে প্লেব্যাক , সব ক্ষেত্রেই দক্ষতার ছাপ রেখেছেন এই শিল্পী।

গত এক যুগে শ্রোতাপ্রিয় অসংখ্য গান উপহার দেওয়ার পাশাপাশি প্লেব্যাক শিল্পী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। দেশের শীর্ষ তারকা শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করে আসছেন তিনি। সংগীত ও ব্যক্তিজীবন, দুই ক্ষেত্রেই সফলতার ধারাবাহিকতায় নতুন সংযোজন তার প্রথম সন্তান।

ইমরানের ভক্তশ্রোতাদের আশা, নতুন অধ্যায়ের এই আনন্দ শিল্পীর সৃষ্টিশীলতায় আরো নতুন মাত্রা যোগ করবে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

ফজলুর রহমান বাবু দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন…
আইসিইউতে ফজলুর রহমান বাবু

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share