Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ

ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ
অভিনেতা হাসান মাসুদ, ছবি: সংগৃহীত

ছবির সাথে আমার কোন সম্পর্ক নেই: হাসান

অভিনেতা হাসান মাসুদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি ফেসবুকের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়েছে, তবে কারা এটি পোস্ট করেছেন তা তিনি জানেন না।  ফেসবুকে সেই ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ ।  এই বিষয় নিয়ে অভিনেতা বলেন, ‘এ ধরনের ছবির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এটি আমাকে বিব্রত করছে।’

ছবিটি প্রথম দেখলে মনে হতে পারে এটি কোনো বিজ্ঞাপন বা প্রচারণার অংশ।  সোমবার অভিনেতা হাসান মাসুদ এ নিয়ে কথা বলেন।  তিনি শুরুতেই বলেন, “এই ধরনের কাজ কে করছে, আমি জানি না।  এটির সাথে আমার কোনো সম্পর্ক নেই।  সম্ভবত ছবিটি এআই দিয়ে তৈরি করা হয়েছে।”

ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ
ছবি নিয়ে বিব্রত হাসান মাসুদ , ছবি: সংগৃহীত

পরে নিশ্চিত হওয়া যায়, ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি। হাসান মাসুদ বলেন,

এগুলো খুবই বিব্রতকর। আমি এর সঙ্গে কোনোভাবে যুক্ত নই। হয়তো আমাকে পছন্দ করেন না এমন কেউ এটি তৈরি করেছেন। এমন ঘটনায় আমাদের বিব্রত হতে হয়। এখন সময়ও ভালো নয়। অনেকেই ছবিটিকে সত্য মনে করতে পারেন, কিন্তু প্রকৃত সত্য হলো এটি ভুল ছবি।

গত বছর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তখন টানা বেশ কিছুদিন চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয় তাকে। শারীরিক অবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এখনও বাড়িতেই বেশি সময় কাটছে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে এবং ওষুধ গ্রহণের নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়েছে। তিনি জানান, রাত ৮টার মধ্যে ওষুধ খেতে হয়, অথচ শুটিং সাধারণত শেষ হয় রাত ১০টার পর। এই সময়ের অসামঞ্জস্যের কারণেই আপাতত নিয়মিত শুটিং করা সম্ভব হচ্ছে না। সুস্থতার দিকেই এখন তাঁর পুরো মনোযোগ, তাই সাময়িকভাবে কাজ থেকে দূরে থাকছেন তিনি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান পাচ্ছে ১ কোটি ১৬ লাখ টাকা 

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নারী নির্মাতা রুবাইয়াত হোসেনের সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড আবারো অনুদান পাচ্ছে। ইতালির…
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অনুদান

বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের পরিচয় ও সিনেমা

বাংলাদেশী নারী নির্মাতা ঢাকাই সিনেমায় নারী নির্মাতার সংখ্যা খুবই অল্প। পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক নানা বাধার…
বাংলাদেশী নারী সিনেমা পরিচালকদের

চীনা টিভি সিরিজ – ফেব্রুয়ারির সেরা আটটি টিভি সিরিজ

চায়নিজ টিভি সিরিজ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ঐতিহাসিক রহস্য থেকে ক্রাইম থ্রিলার, আবেগঘন পিরিয়ড ড্রামাসহ শীর্ষ…
চীনা টিভি সিরিজ

টম ক্রুজ ও ব্র্যাড পিটের লড়াই – আসল না সিনেমার দৃশ্য ?

কৃত্তিম বুদ্ধিমত্তা মাত্র ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে টম ক্রুজের সঙ্গে ব্র্যাড পিটের লড়াই চলছে।…
টম ক্রুজ ও ব্র্যাড পিটের লড়াই
0
Share