Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬

আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন?

আইসিইউতে ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু

ফজলুর রহমান বাবু

দেশের প্রখ্যাত অভিনেতা ও সংগীতশিল্পী ফজলুর রহমান অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এনজিওগ্রাম করার পর তার হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ে। বর্তমানে আইসিইউতে ফজলুর রহমান বাবু, এখন কেমন আছেন তিনি?  

নাট্য নির্মাতা ও সংগঠক কামরুজ্জামান সাগর জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী গত ১৯ ফেব্রুয়ারি তার সফলভাবে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন করা হয়।  

আইসিইউতে ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু | ছবি: ফেসবুক

এক ফেসবুক পোস্টে তিনি জানান, অস্ত্রোপচারের পর বর্তমানে এই অভিনেতা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা স্থিতিশীল।

 কামরুজ্জামান সাগর অভিনেতার বর্তমান অবস্থা নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তিনি ফেসবুক পোস্টে জানান, আল্লাহর রহমতে বাবু ভাই এখন অনেকটা ভালো আছেন। তবে পুরোপুরি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার জন্য তাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে। প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় তিনি দেশবাসী ও ভক্তদের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

দেশের গুণী এই শিল্পী তার দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় ও গান দিয়ে জয় করেছেন অসংখ্য মানুষের হৃদয়। বড় পর্দা এবং ছোট পর্দা, ওটিটি সব মাধ্যমেই তার অভিনয় ছিলো অত্যন্ত শক্তিশালী ও উপভোগ্য। তার অসুস্থতার খবরে সাংস্কৃতিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সহকর্মী থেকে শুরু করে দেশের মানুষজন সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।  

ফজলুর রহমান বাবুর অভিনয়যাত্রা

১৯৬০ সালে ফরিদপুর জেলায় ফজলুর রহমান বাবু জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে ফরিদপুরের  “বৈশাখী নাট্য গোষ্ঠিতে” যোগদানের মাধ্যমে তিনি অভিনয় জীবনের সূচনা করেন। একই বছর, তিনি প্রথমবারের মত জাতীয় নাট্য উৎসবে অভিনয় পরিবেশন করেন। পরে ফরিদপুর থেকে ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশীদের “আরণ্যক নাট্যদল” মঞ্চ দলে যোগ দেন। এরপর তিনি ১৯৯১ সালে টেলিভিশনে অভিনয় শুরু করেন।  তার অভিনীত প্রথম টেলিভিশন সোপ অপেরা হল মৃত্যুক্ষুধা।

আইসিইউতে ফজলুর রহমান বাবু
ফজলুর রহমান বাবু | চ্ছবি: ফেসবুক

এই অভিনেতার সিনেমায় অভিষেক ঘটে ২০০৭ সালে। তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রের মাধ্যমে তিনি বড়পর্দায় পা রাখেন। এই সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছিলেন হুমায়ূন আহমেদ।

পরে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত সিনেমা ‘মনপুরা’তে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান। একইসাথে মনপুরা সিনেমায় তিনি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন। মনপুরা সিনেমার দুইটি গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন।

ফজলুর রহমান বাবু বাংলাদেশের থিয়েটার, নাটক ও সিনেমা জগতে কিংবদন্তী অভিনেতা। তাঁর এই অসুস্থতা থেকে শীঘ্রই তিনি আরোগ্য লাভ করবেন এই প্রত্যাশা তাঁর ভক্ত, সহকর্মী ও মানুষের।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট

ডব্লিউবি, প্যারামাউন্ট ও নেটফ্লিক্স হলিউডের প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রাদার্সকে কিনবে প্যারামাউন্ট…
নেটফ্লিক্সকে হারিয়ে ওয়ার্নার ব্রাদার্সকে কিনছে প্যারামাউন্ট
0
Share