Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬

সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেলুপি’

সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেলুপি’

৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি

শুক্রবার (১৪ নভেম্বর) সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেলুপি’ । মোট ৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমাটি প্রথম মুক্তি পায় খুলনায়।

 যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেলুপি’

‘দেলুপি’ সিনেমাটি যে যে হলে মুক্তি পাচ্ছে তা হলো- ঢাকার স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।

‘দেলুপি’ খুলনায় মুক্তি পায় গত ৭ নভেম্বর। এই নির্মাতা এর আগে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নির্মাণ করেছিলেন। ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক- দু’পক্ষের মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালে আসে ‘সিনপাট’ যা এই তরুণ নির্মাতাকে আলোচনায় নিয়ে আসে।

খুলনার দেলুটি ইউনিয়নের মানুষ ও তাদের জীবনের বাস্তবতাকে উপজীব্য করে নির্মিত ‘দেলুপি। সিনেমাতে উঠে এসেছে দেশের প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের সংগ্রাম, এবং এই সময়ের রাজনৈতিক বাস্তবতা।

‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সবাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

এরইমধ্যে খুলনায় লিবার্টি সিনেমা হল ও জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি পেয়েছে দর্শকপ্রিয়তা। সেইসঙ্গে হল সংশ্লিষ্টরা বলছে, ঈদ ছাড়া এমনি সময় অনেকদিন পর খুলনার কোনো সিনেমা নিয়ে এতো সাড়া পাচ্ছে তারা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া- নেট দুনিয়ায় যুদ্ধ   

শবনম ফারিয়া দেশের আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া গত বছরের ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাঁর…
স্বামীর প্রশংসায় শবনম ফারিয়া

রটারড্যামে রাসুলফ- ইরানের ‘গণহত্যা’ ও জার্মান জীবনের উপলব্ধি     

ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ বিখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ রাসুলফ শুক্রবার ৩০ জানুয়ারি…
রটারড্যামে রাসুলফ-ইরানের ‘গণহত্যা’

টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু হচ্ছে

‘আমার ভাষার চলচ্চিত্র’ ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনাকে সম্মুনত রাখতে প্রতিবছরের মতো এবারো ছাত্র-শিক্ষক…
টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব

চলমান রটারড্যাম উৎসবে ‘মাস্টার’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে

রটারড্যাম উৎসবে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে বাংলাদেশের সিনেমার উপস্থিতি বেড়েই চলছে। এবারের…
রটারড্যামে উৎসবে ‘মাস্টার’-এর
0
Share