Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আবারও একসাথে রণবীর কাপুর ও দীপিকা

আবারও একসাথে রণবীর কাপুর ও দীপিকা
আবারও একসাথে রণবীর কাপুর ও দীপিকা

রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন

বলিউডে এমন জুটি খুব কমই আছে, যা পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও দর্শকের কৌতূহল ধরে রাখে। রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনও তার অন্যতম। প্রেম, বিচ্ছেদ এবং পর্দার রসায়ন, সবকিছুই তাদের জীবনের অংশ হয়ে উঠেছে অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে। দীর্ঘদিন পর আবারও আবারও একসাথে রণবীর কাপুর ও দীপিকা জুটি নতুন সিনেমা নিয়ে আসছে।

২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ ছিল তাদের শেষ বড় প্রকল্প। এরপর থেকে অনুরাগীরা অপেক্ষা করছিলেন রণবীর ও দীপিকার পরবর্তী যৌথ কাজের জন্য। আর সেই অপেক্ষা এবার শেষ হতে চলেছে। নতুন সিনেমাটি পরিচালনা করছেন অয়ন মুখোপাধ্যায়, যিনি আগে তাদের নিয়ে সুপারহিট ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ তৈরি করেছিলেন।

আবারও একসাথে রণবীর কাপুর ও দীপিকা
রণবীর কাপুর ও দীপিকা পাডুকোন

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবির চিত্রনাট্য রাজ কাপুরের ১৯৫৬ সালের ক্ল্যাসিক ‘চোরি চোরি’ থেকে অনুপ্রাণিত। তবে আধুনিক দর্শকের জন্য গল্পে নতুন টুইস্ট এবং অতিরিক্ত আধুনিক উপাদান যোগ করছেন অয়ন। সিনেমার মাধ্যমে রণবীর কাপুর প্রথমবার প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন; তার সংস্থা ‘আরকে ফিল্মস’ এই প্রজেক্টটি পরিচালনা করবে।

অফিশিয়াল ঘোষণা এখনো বাকি থাকলেও, সূত্রের খবর অনুযায়ী প্রি-প্রোডাকশন কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। শুটিং শুরু হতে পারে ২০২৬ সালের শুরুতে। ছবির জন্য বড় বাজেট বরাদ্দ করা হয়েছে এবং শুটিং পরিকল্পনা করা হয়েছে ভারতের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক লোকেশনে।

রণবীর এবং দীপিকাকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘বাচনা অ্যায়ে হাসিনো’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ এবং ‘তামাশা’-তে। তারপর থেকে দীর্ঘদিন ধরে তাদের পর্দার জুটি দেখা যায়নি। নতুন এই সিনেমা তাই শুধুই একটি ছবি নয়, বরং বলিউডের অন্যতম আইকনিক জুটিকে পর্দায় ফেরানোর প্রতিশ্রুতি। একসাথে রণবীর কাপুর ও দীপিকা-কে দেখার জন্য অধীর আগ্রহে দর্শকরা।

এদিকে, দীপিকার সিনেমায় ফেরার খবর শুনে আনন্দে ভাসছেন দর্শকরা কারণ সম্প্রতি তিনি বেশকিছু সিনেমা করতে গিয়েও শেষে ফিরে এসেছেন। আবার ৮ ঘন্টার কাজের দাবিতে হয়েছেন ব্যাপক সরব। এই নিয়ে বলিউডে চলছে তুমুল আলোচনা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share