Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মার্চ ২২, ২০২৬

অভিনেত্রী শবনম বুবলী মা হতে যাচ্ছেন

অভিনেত্রী শবনম বুবলী মা
অভিনেত্রী শবনম বুবলী

শবনম বুবলী

অনেক গুঞ্জনের পর এবার সত্যি সত্যি মা হতে যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। জানা গেছে শাকিবের দ্বিতীয় সন্তান জন্ম দিতে এ মাসেই যুক্তরাষ্ট্রে যাবেন বুবলী। শাকিব ও বুবলীর ঘরে শেহজাদ খান বীর নামে এক সন্তান রয়েছে। ফের তাদের ঘরে আসছে নতুন অতিথি কারণ বুবলী এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অভিনেত্রী শবনম বুবলী মা হতে যাচ্ছেন এমন খবর আর গুঞ্জন নয়।

অভিনেত্রী শবনম বুবলী মা

একটি সূত্র বলছে, শাকিব খানের পরামর্শেই সন্তান জন্ম দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী। গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে শাকিব খানের সঙ্গে দীর্ঘ ছুটি কাটান বুবলী। তখন তাদের সম্পর্ক নিয়ে নতুন করে কথা ওঠে। অনেকেই বলতে শুরু করেন শাকিব-বুবলী ফের এক হতে যাচ্ছেন।

এরই মধ্যে সম্প্রতি বুবলীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনও ওঠে। তবে এই গুঞ্জনের খবর চলতে চলতেই জানা গেল ঘটনার সত্যতা।

অভিনেত্রী শবনম বুবলী মা

জানা গেছে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী তাই ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিং করতে চাচ্ছেন না তিনি। প্রথম দফায় আদর আজাদের বিপরীতে চারদিন শুটিং করেছেন। তবে দ্বিতীয় লটের শুটিংয়ের জন্য শিডিউল দিচ্ছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝুঁকির কারণে শুটিং করতে চাইছেন না বুবলী। তবে আগামীকাল ৬ ফেব্রুয়ারি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে হাজির হবেন বুবলী। একটি আউটলেট-এর ওপেনিং অনুষ্ঠানে যাবেন তিনি। সেখানেই হয়তো বুবলী জানাতে পারেন তাঁর মা হতে যাওয়ার বিষয়টি।

অভিনেত্রী শবনম বুবলী মা
যুক্তরাষ্ট্রে শাকিব খান-বুবলী- শেহজাদ | ছবি: অভিনেত্রীর ফেসবুক

বুবলী-শাকিবের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিলো যুক্তরাষ্ট্রে। সেকারণে দ্বিতীয় সন্তানও তিনি জন্ম দিতে চান যুক্তরাষ্ট্রে। এ মাসেই তিনি আমেরিকার উদ্দেশ্যে বিদেশ গমন করবেন।

অভিনেত্রী শবনম বুবলীর বিকল্প ভাবতে হতে পারে নির্মাতাদের

বুবলীর উড়ালের খবরে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার প্রযোজক ও পরিচালক নায়িকাকে নিয়ে নতুন করে ভাবছেন বলে জানা গেছে। কারণ, প্রায় দেড় বছরের ছুটিতে যাচ্ছেন নায়িকা। যে কারণে তারা সিনেমার কাজ এগিয়ে নিতে নায়িকাকে ছাড়াই বাকি কাজ শেষ করবেন। এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার বলেন, ‘প্রথম লটে বুবলী, আদর আজাদ ও অন্য শিল্পীদের নিয়ে ৪ দিন শুটিং করেছিলাম। দ্বিতীয় লটে রোজায় শুটিং আছে। কিন্তু বুবলীকে ছাড়াই বাকি কাজ শেষ করতে হবে।’

 বুবলী তাঁর প্রথম সন্তানের জন্ম দেন ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে। এ খবর ফেসবুকে ছবি শেয়ার করে বুবলী নিজেই সামনে আনেন তখন। এবারও একই ভাবে করতে চাইছেন সবকিছু। বর্তমানে বুবলীর ‘পিনিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। কিছুদিন আগে তিনি শাপলা শালুক নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। তাঁর বিপরীতে ছিলেন অভিনেতা আব্দুন নূর সজল। এছাড়াও সম্প্রতি তিনি রায়হান রাফী পরিচালিত সিনেমা ‘প্রেশার কুকার’-এও শুটিং করার কথা ছিলো। এমতাবস্থায় অভিনেত্রী শবনম বুবলীর বিকল্প ভাবতে হতে পারে নির্মাতাদের।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রিন্স সিনেমা প্রদর্শনে বিশৃঙ্খলা, হল ভাঙচুর

‘প্রিন্স’ সিনেমার শো বাতিলে ক্ষতির মুখে হল মালিকরা ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের বহুল প্রতীক্ষিত ছবি প্রিন্স…
প্রিন্স সিনেমা প্রদর্শনে বিশৃঙ্খলা, হল ভাঙচুর

স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় – ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!

স্পাইডার ম্যানের নতুন সিনেমা নিয়ে বিশ্বজুড়ে উন্মাদনা মার্ভেল সিনে ইউনিভার্সের ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান…
স্পাইডার ম্যান এর নতুন অধ্যায় - ট্রেলারেই গড়ল বিশ্বরেকর্ড!
0
Share