Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬

অরিজিৎ সিংয়ের সংগ্রাম- কণ্ঠ গড়ার গল্প

অরিজিৎ সিংয়ের সংগ্রাম-কণ্ঠ গড়ার গল্প
অরিজিৎ সিং, ছবি: সংগৃহীত

নিজের ওপর অনেক অত্যাচার করেছি: অরিজিৎ

অরিজিৎ সিংয়ের সংগ্রাম ছোটবেলা থেকেই শুরু। মায়ের কাছেই গানের হাতেখড়ি হয় অরিজিৎ সিংয়ের ভারতের মুর্শিদাবাদের জিয়াগঞ্জের সাধারণ এক ছেলে ধীরে ধীরে পৌঁছে যান রিয়্যালিটি শোর মঞ্চে। সেখান থেকেই শুরু হয় তার বড় হয়ে ওঠার গল্প।

আজ তার কণ্ঠে প্রেম, বিরহ কিংবা জীবনের কঠিন বাস্তবতা সব আবেগই জীবন্ত হয়ে ওঠে। কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নেওয়া এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। এর পেছনে রয়েছে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও ত্যাগ।

অরিজিৎ সিংয়ের সংগ্রাম- কণ্ঠ গড়ার গল্প
অরিজিৎ জিং, ছবি: সংগৃহীত

নিজের কণ্ঠ নিয়ে অসন্তুষ্ট ছিলেন

ক্যারিয়ারের শুরুর দিকে নিজের গলার স্বর মোটেও পছন্দ করতেন না এই গায়ক। অনেক সময় সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে। সেই সময়ই সিদ্ধান্ত নেন, নিজের কণ্ঠকে নতুনভাবে গড়ে তুলবেন।

অরিজিৎ সিংয়ের সংগ্রাম এখান থেকেই আরও কঠিন হয়ে ওঠে। তিনি বুঝতে পারেন, শুধু প্রতিভা নয়, নিয়মিত অনুশীলনই তাকে আলাদা জায়গায় নিয়ে যেতে পারে। তাই নিজেকে ভাঙতে শুরু করেন।

কঠোর অনুশীলনে বদলে দেন কণ্ঠ

অরিজিতের ভাষায়, তিনি নিজের গলাকে যেন একটি নির্মাণের মতো গড়ে তুলেছেন। রেওয়াজ করতে করতে নিজের সীমা ছাড়িয়ে যেতেন। অনেক সময় সারা রাত প্র্যাকটিস করতেন, ফলে ক্লান্তিতে গলা বসে যেত।

তিনি বলেন, গলার পেশিগুলোকে কাঙ্ক্ষিতভাবে গড়তে নিজের ওপর অনেক চাপ দিয়েছেন। এই কঠোর অনুশীলনই তাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। তার কণ্ঠে যে দরদ ও আবেগ শোনা যায়, তা তৈরি হয়েছে এই দীর্ঘ চর্চার মাধ্যমে।

‘আশিকী ২’ থেকে তারকাখ্যাতি

দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ারে বড় মোড় আসে ‘আশিকি ২’ সিনেমার গান দিয়ে। এই সিনেমার গানই তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

তবে এই সাফল্যের পেছনে লুকিয়ে ছিল কঠিন এক যাত্রা। নিজের স্বকীয়তা ধরে রাখতে প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি।

অরিজিৎ সিংয়ের সংগ্রাম- কণ্ঠ গড়ার গল্প
অরিজিৎ জিং, ছবি: সংগৃহীত

পরিশ্রমেই গড়া আজকের অবস্থান

অরিজিৎ সিংয়ের সংগ্রাম প্রমাণ করে, সাফল্যের পেছনে লুকিয়ে থাকে অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম। আজ তার কণ্ঠে যে আবেগ মানুষ অনুভব করে, তা কোনো সহজ পথের ফল নয়।

নিজের সীমাবদ্ধতাকে জয় করে, বারবার নিজেকে ভেঙে নতুন করে গড়ে তোলার মধ্য দিয়েই তিনি হয়েছেন আজকের অরিজিৎ সিং।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share