Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

ঢাকা ট্যুরে আসছেন অনুপম রায়

ঢাকায় অনুপম রায়

কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার অনুপম রায় মানেই জীবনঘনিষ্ঠ গান। তাঁর গানে বুদ হয়ে থাকে কিশোর-তরুণ-তরুণী এমনকি মধ্য ও শেষ বয়সের মানুষদেরকেও ছুঁয়ে যায় তাঁর গান। অনুপম রায় মানেই ভিন্ন এক আবেগের দুনিয়া। সেই আবেগ জাগানিয়া শিল্পী এবার ঢাকায় আসছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ঢাকা আগমন ও কনসার্টের ঘোষণার পর থেকেই অনুপমভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল উন্মাদনা।

অনুপম রায়
অনুপম রায় | ছবি: ফেসবুক

শিল্পী অনুপম সব সময়ই বাংলাদেশের শ্রোতাদের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। তাঁর ভাষ্যে বাংলাদেশের মানুষের গানের বোধ ও ভালোবাসা তাঁকে এই দেশে আসতে বারবার অনুপ্রাণিত করে। পশ্চিম বাংলার মতো বাংলাদেশেও রয়েছে অনুপমের অগণিত ভক্ত-অনুরাগী, যাঁরা প্রিয় শিল্পীকে সামনাসামনি দেখার জন্য উন্মুখ হয়ে থাকেন। তবে দুই বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ভক্তরা অনুপম রায়ের দেখা পাচ্ছিলেন না। তিনি জানিয়েছেন তিনি নিজেও এই মুহূর্তগুলো মিস করছিলেন। অবশেষে দুই বছর পর সেই অনুপমখরা কাটছে শ্রোতাদের।

‘ওয়ান ট্রু সাউন্ড উইদ অনুপম রায়’


এই শিল্পীর বাংলাদেশে আসা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, ২৬ জুন ঢাকার দ্য ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইদ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে গান শোনাবেন অনুপম রায়। এই আয়োজনে সঙ্গে থাকবে তাঁর গানের দল ‘দ্য অনুপম রায় ব্যান্ড’। বৃষ্টির সম্ভাবনার বিষয়টি মাথায় রেখে ইনডোর ভেন্যুতে কনসার্টটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। জানা গেছে, শিগগির শুরু হবে টিকিট বিক্রি।  

পশ্চিমবঙ্গের শিল্পী হলেও তিনি বাংলাদেশেও সমান জনপ্রিয়। তাঁর কথা, সুর আর কণ্ঠ এক যুগের বেশি সময় ধরে মুগ্ধ করে চলেছে দুই বাংলার শ্রোতাদের। ভক্তদের টানে অনেকবার বাংলাদেশে এসেছেন এই শিল্পী। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় আয়োজিত কনসার্টে গান শুনিয়েছেন।

অনুপম রায়ের উত্থান

ব্যক্তিজীবনে প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন অনুপম। এরপর সিনেমার গান দিয়ে উত্থান। ২০১০ সালে সৃজিত মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে “আমাকে আমার মতো থাকতে দাও” ও “বেঁচে থাকার গান” এর মাধ্যমে কলকাতার গানের জগতে আলোড়ন ফেলে দিয়েছিলেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই সৃজনশীল শিল্পীকে। ২০১৫ সালে “পিকু” সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি এবং ছবিটির আবহ সংগীতের জন্য “ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড” পান। 

এছাড়া, অনুপম রায় ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির জন্য শ্রেষ্ঠ গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ঐতিহ্য রক্ষায় যাত্রাশিল্পে সংস্কার ও উন্নয়নের দাবি

যাত্রাশিল্পে আধুনিকায়ন ঢাকায় অনুষ্ঠিত এক কর্মশালায় যাত্রা শিল্পীদের প্রযোজনা ও পরিবেশনার মান উন্নত করার আহ্বান…
যাত্রাশিল্প

আইসিইউতে কিংবদন্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

গুরুতর অসুস্থ মুস্তাফা মনোয়ার দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, চিত্রশিল্পী ও পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা…
মুস্তাফা মনোয়ার

এশীয় অ্যানিমেশন এর লক্ষ্য এখন বিশ্ববাজার

বিশ্বজয়ের লক্ষ্য অ্যানিমেটরদের বিশ্বব্যাপী অ্যানিমেশন শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে…
এশীয় অ্যানিমেশন
0
Share