Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

এবার সৌরভ-দর্শনার বিয়ে

দর্শনা বণিক ও সৌরভ দাস । ছবি: সংগৃহীত

টলিউডে আবারও বাজতে চলেছে বিয়ের সানাই। এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অভিনেতা সৌরভ দাস ও দর্শনা বণিক। তারিখ নির্ধারণ করা হয়েছে- চলতি বছরেরই ১৫ ডিসেম্বর।

সৌরভ- দর্শনার প্রেম নিয়ে গুঞ্জন চলছিল অনেকদিন থেকেই। নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই দুইজনের কেউই সেভাবে মুখ খুলেননি। তবে সবার ধারণা সঠিক করে হঠাৎ-ই প্রকাশ্যে এলো তাদের বিয়ের আমন্ত্রণপত্র।

ওটিটির নানান কাজ নিয়ে ব্যস্ত সৌরভ। বেশ কিছু জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন ‘মন্টু পাইলট’ খ্যাত এই অভিনেতা। সম্প্রতি মুক্তি পাওয়া তার ওয়েব সিরিজ ‘অন্তরমহল’ আছে দর্শকদের সুদৃষ্টিতেই। এদিকে দর্শনা ইতিমধ্যেই কাজ করেছেন টলিউড থেকে বলিউড হয়ে দক্ষিণেরও বেশ কিছু সিনেমায়। ঢালিউডের কাজেও দেখা গেছে এই দুই তারকাকে।

উল্লেখ্য, সৌরভ-দর্শনার বিয়ের খবরটি প্রকাশ্যে এনেছেন নির্মাতা সৌম্যজিৎ আদক। এই নির্মাতার পরিচালনায় প্রথমবারের মত ‘অল্প হলেও সত্যি’ সিনেমায় একসাথে কাজ করেছিলেন দুজন। তাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট শেয়ার করে সৌম্যজিৎ ক্যাপশনে লিখেছেন, “আমার ভালোবাসার মানুষেরা, সারা জীবন একসাথে থাকার আর একে অপরকে আগলে রাখার প্রতিশ্রুতি দিয়েছে। আজ খুব খুশির দিন আমার জন্য। এই দুজন মানুষ আমার জীবনের, নিজ ও কর্ম দুই ক্ষেত্রেই সারাক্ষণ মনের জোর দেয়। অনেক ভালোবাসা দুজনকে। পাশে ছিলাম, আছি ও থাকবো। এটা অল্প না, অনেকটা সত্যি।”

নির্মাতার এই পোস্টে ভালোবাসা জানিয়ে এটি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে স্টোরিতেও শেয়ার করেছেন দর্শনা। জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাওয়ার খবরে ভক্ত ও অনুরাগীদেরও দেখা যাচ্ছে নির্মাতার পোস্টটিতে এই জুটিতে শুভ কামনা জানাতে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু
0
Share