Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

মুজিবের পর ‘নীলচক্র’ নিয়ে ফিরছেন শুভ

আরিফিন শুভ ও তার ফেসবুকের পোস্ট । ছবি: সংগৃহীত

চলতি বছর ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার রেশ না কাটতেই খবর এলো মিঠু খানের পরিচালনায় ‘নীলচক্র’ নিয়ে পর্দায় আসছেন আরিফিন শুভ। ১১ নভেম্বর নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিলেন অভিনেতা নিজেই।

‘মুজিব’ ছবির সময়ে শুভ’কে বার বার বলতে শোনা গেছে, “গত তিন বছর একরকম আটকেই ছিলেন। ‘মুজিব’ করার পর আর কোনও কাজ না করলেও আক্ষেপ থাকবে না তার।” যদিও এবার সেই জল্পনা-কল্পনা থেকে বেরিয়ে এসেছেন তিনি।

সূত্রের খবরে, খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে সিনেমার শুটিং। সিনেমা নিয়ে খুব বেশি কিছু জানাতে নারাজ আরেফিন শুভ। দর্শকরা ডার্ক প্যাটার্নে সমসাময়িক একটি গল্প দেখতে পাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন এই অভিনেতা।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরিফিন শুভর সাথে আরও থাকছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share