Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬

চলে গেলেন পল্লীগানের শিল্পী নাদিরা বেগম

নাদিরা বেগম | ছবি: সংগৃহীত

চলে গেলেন পল্লীগানের শিল্পী নাদিরা বেগম। ৬ নভেম্বর রাতে তিনি পৃথিবীকে চিরবিদায় জানান।

মৃ’ত্যুকালে নাদিরা বেগম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তিন দিন থেকে হার্টের সমস্যাজনিত অসুস্থতায় তিনি ভর্তি ছিলেন হাসপাতালে। পরবর্তীতে ৬ নভেম্বর রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়। পল্লীগানের এই শিল্পীর মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আরেকজন ভাওয়াইয়া গানের শিল্পী, গীতিকার ও সংগঠক মোস্তাফিজুর রহমান।

নাদিরা বেগম পরিচিত ছিলেন ভাওয়াইয়া, পল্লীগীতি ও লোকগীতি নিজের কণ্ঠের জাদু দিয়ে গাওয়ার কারণে। ১৯৬০ সালে তিনি রেডিও সংগীত শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন ভাওয়াইয়া একাডেমির সভাপতি হিসেবে। তার অর্জনের মধ্যে আরও রয়েছে ২০১৫ সালের বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত শিল্পকলা পদক।

লোকগীতির অনেক জনপ্রিয় গান গাওয়া এই সংগীতশিল্পীর আরেক পরিচয় হলো- তিনি ছিলেন গীতিকার ও সুরকার এ কে এম আবদুল আজিজের মেয়ে। তাছাড়া তিনি বীর মুক্তিযোদ্ধাও ছিলেন।

গ্রামের বাড়ি জয়পুরহাটে নাদিরা বেগমকে চিরনিদ্রায় শায়িত করার কথা রয়েছে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মাহে রমজান- আত্মশুদ্ধি, সংযম ও মানবতার মাস

রমজান মাস বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান মাস (চাঁদ দেখার ওপর নির্ভরশীল)। রমজানের…
মাহে রমজান

সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত হয়েছেন

সিদ্ধার্থ মালহোত্রার বাবা বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গত ১৩ ফেব্রুয়ারি…
সিদ্ধার্থ মালহোত্রার বাবা প্রয়াত

তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে আত্মহারা নেটিজেনরা

তটিনী ও সাদিয়ার স্থিরচিত্র সম্প্রতি তানজিম সাইয়ারা তটিনী ও সাদিয়া আয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশকিছু…
তটিনী ও সাদিয়া আয়মানের সৌন্দর্যে

ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি দিলো ৮১ তারকা

বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গাজা সংঘাত নিয়ে “নীরবতা” এবং প্রতিবাদী শিল্পীদের “সেন্সর” করার অভিযোগ তুলে…
ফিলিস্তিন ইস্যুতে বার্লিনালকে চিঠি
0
Share