Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

শাহরুখের জন্মদিনে প্রকাশ্যে ‘ডাঙ্কি ড্রপ ওয়ান’

‘ডাঙ্কি’ সিনেমার কয়েকটি দৃশ্য । ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা শাহরুখ খানের জন্মদিন তার ভক্তদের জন্য কোনো সাধারণ একটি দিন নয়। তাইতো ২ নভেম্বর সকাল হতেই ভক্তদের জন্য দিনটি আরও স্পেশাল করতেই প্রকাশ করা হলো ‘ডাঙ্কি’ সিনেমার প্রথম ঝলক।

ঘড়ির কাটায় স্থানীয় সময় সকাল ১১টার দিকে প্রকাশ্যে এসেছে ‘ডাঙ্কি ড্রপ ওয়ান’। ‘থ্রি ইডিয়টস’ ও ‘মুন্না ভাই এম.বি.বি.এস’ খ্যাত পরিচালক রাজকুমার হিরানির সাথে শাহরুখের এটিই প্রথম ছবি। পাঞ্জাবি ভাষায় ‘ডাঙ্কি’ শব্দের অর্থ যেমন ‘অবৈধ প্রবেশ’। সিনেমাটির প্রথম ঝলক দেখেও আঁচ করা গেলো একটি জায়গায় প্রবেশের যাত্রা নিয়েই! তবে যাত্রাটি মোটেও সোজা পথে নয়। এই যাত্রা আবেগপূর্ণ এক কঠিন যাত্রা!

কাহিনীটি হচ্ছে ৬ জনের- হার্ডি, মানু, গুলাটি, বুজ্ঞু, বাল্লি ও সুখী! সিনেমায় শাহরুখের নাম হার্ডি, তাপসী পান্নুর নাম মানু, বিক্রম কোচারের নাম বুজ্ঞু, সুনীল গ্রোভারের নাম বাল্লি ও ভিকি কৌশলের নাম সুখী। পাঞ্জাব এলাকার এই ছয়জন যেতে চান ইংল্যান্ডের লন্ডনে। এই গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্তেই বদলে যায় তাদের জীবন!

রেড চিলিস এন্টারটেইনমেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল শাহরুখের জন্মদিনে সিনেমাটির প্রথম ঝলক মুক্তি দেওয়ার পর থেকেই নেটপাড়ায় সাড়া জাগাতে সক্ষম হয়েছে টিজারটি। সেকেন্ডে সেকেন্ডে বাড়ছে এর ভিউ সংখ্যা। পরিচালক হিরানির সিনেমা নিয়ে দর্শকরা এমনিই মুখিয়ে থাকে, তার উপর এবার তার সাথে যোগ হয়েছে বলিউডের বাদশাহ। তাই ভক্তদের কৌতূহলও আকাশ ছুঁই ছুঁই!

শাহরুখ নিজেও তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো থেকে ‘ডাঙ্কি ড্রপ ওয়ান’ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “সাদাসিধে মানুষদের স্বপ্ন পূরণের গল্প এটি। বন্ধুত্ব, ভালোবাসা এবং একসঙ্গে থাকা। একটি সম্পর্কের মধ্যে থাকা। হৃদয়ছোঁয়া গল্পকারের হৃদয়গ্রাহী গল্প। এই যাত্রার অংশ হতে পারা আমার জন্য সম্মানের। আশা করছি, আপনারাও আমাদের সঙ্গে আসবেন।”

জানা গেছে, ‘ডাঙ্কি ড্রপ টু’ প্রকাশ করা হবে খুব শীঘ্রই। সেই ভিডিও দেখে নিশ্চয়ই আরও জানা যাবে হার্ডি ও তার বন্ধুদের গল্প মোড় নিচ্ছে কোনদিকে!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share