Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

আবারও আসছে কোক স্টুডিও বাংলা কনসার্ট

ছবি: সংগৃহীত

১০ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত হবে ‍‍কোক স্টুডিও বাংলা লাইভ কনসার্ট। দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই কনসার্টে বসবে তারার মেলা। কোক স্টুডিও বাংলার সিজন-২ এর শিল্পীদের পাশা-পাশি থাকবে দেশের জনপ্রিয় সোলো ব্যন্ডের শিল্পীরাও।

দ্বিতীয় সিজনের জনপ্রিয় গান গুলোকে উপস্থাপন করতে থাকবেন- প্রীতম হাসান, ফজলু মাঝি, শায়ান চৌধুরী অর্ণব, পান্থ কানাইসহ আরও অনেকে। বিশেষ অতিথি হিসেবে থাকছেন- হাতিরপুল সেশনস, অনুরাধা মণ্ডল, এলিটা করিম, ডি রকস্টার শুভ’র মত পরিচিত মুখ।

কেবল সকলের গান নয়, সন্ধ্যায় মূল অনুষ্ঠান শুরুর আগে ৩টা থেকে আয়োজিত প্রি- শো’তে উপস্থিত দর্শকদের জন্য নানান ব্যবস্থাও থাকছে।

কোকা-কোলা বাংলাদেশ লিমিটেডের হেড অফ মার্কেটিং আবীর রাজবীন বলেন, “সারা বাংলাদেশে কোক স্টুডিও বাংলা খুবই জনপ্রিয় এবং ভক্তরাও আরেকটি কনসার্ট আয়োজনের জন্য অনুরোধ করে আসছিলেন। কোক স্টুডিও বাংলা’র ম্যাজিক দিয়ে দর্শক-শ্রোতাদের মাতাতে প্ল্যাটফর্মটির ১০০ জনের বেশি শিল্পীর একটি দল নিয়ে প্রস্তুত। আমরা বিশ্বাস করি, এই কনসার্ট ভক্তদের জীবনে অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share