Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

জোড়া সাফল্যের আনন্দে মগ্ন জয়া

জয়া আহসান | ছবি: সংগৃহীত

‘দশম অবতার’ সিনেমায় মুগ্ধ গোটা পশ্চিমবঙ্গ। সৃজিত মুখার্জি পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহে আয় করেছে ছয় কোটি রুপিরও বেশি। আর এই ছবির অন্যতম অভিনেত্রী হিসেবে জয়া আহসান আরেকবার নিজেকে প্রমাণ করলেন। স্থানীয় গণমাধ্যমে তার অভিনয়ের প্রশংসা করছে সিনেমা প্রেমী দর্শকরা।

১৯ অক্টোবর মুক্তির পর এখনও বক্স অফিসের শীর্ষে আছে ‘দশম অবতার’। এরই মধ্যে চলতি বছরের জুনে মুক্তি পাওয়া জয়া অভিনীত আরেকটি সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ রয়েছে প্রশংসার তালিকায়। ভারতের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ার (ইফি) প্যানোরমা বিভাগে প্রদর্শিত হবে সিনেমাটি।

একই বছর দুটি সফল সিনেমার অংশ হওয়াটা দারুণ আনন্দের বলে জানিয়েছেন জয়া। তিনি আরও বলেন , “আসলে কাজ করবার জায়গাটি আসল। সিনেমা দেখে লোকে ভালো বলছে। সাথে একটি বোনাস বিষয়, যদি সিনেমাটি ভালো ব্যবসা করে। প্রযোজক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবার লাভ। তাই ভালো লাগছে।”

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড অভিনেতা কে?

এমানুয়েল মাখোঁ সম্প্রতি ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ও তাঁর স্ত্রী। তিনি এক অনুষ্ঠানে…
ফ্রান্সের প্রেসিডেন্টের প্রিয় বলিউড

পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন

ভারত সফরে শাকিরা বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা ভারতে কনসার্ট করতে আসছেন। শোনা যাচ্ছে এ বছরের এপ্রিল মাসে…
পপ তারকা শাকিরা ভারতে

পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ পেলেন যারা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সংগীত ও বিনোদনজগতের…
পশ্চিমবাংলায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ

রজনীকান্ত ও কমল হাসান একত্র হচ্ছেন চার দশক পর

রজনীকান্ত ও কমল হাসান দক্ষিণ ভারতের দুই মহাতারকা রজনীকান্ত ও কমল হাসান। গত চার দশক তাদের দুজনকে একসঙ্গে কোন…
রজনীকান্ত ও কমল হাসান একত্র
0
Share