Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

প্রথম  ইন্দো-জাপান মিউজিক কোলাবরেশন নিয়ে আসছেন অর্জুন কানুনগো

অর্জুন কানুনগো

ভারত-জাপানের আর্টিস্টদের কোলাবরেশনে নির্মিত মিউজিক ভিডিও নিয়ে হাজির হতে যাচ্ছেন অর্জুন কানুনগো।

‘ইন্ডাস্ট্রি ২’ শীর্ষক অ্যালবামটিতে অর্জুনকে জাপানের জুলি ও সাইবার রুইয়ের মত তারকাদের সাথে দেখা যাবে।

তবে, ভিনদেশে শুটিং করার অভিজ্ঞতা কেমন ছিল তার?

৩২ বছর বয়সী এ গায়কের ভাষ্যমতে, জাপানের  প্রোডাকশন হাউজের সাথে বোঝাপড়ার অভাব, সেদেশের আইন না জানা ও জাপানি ভাষায় অদক্ষতার কারণে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে মিউজিক  টিমকে।

তবে  শুটে ভোগান্তি পোহাতে হলেও মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী অর্জুন।

গায়কের মতে, দুই দেশের শিল্পীদের ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য নতুন দুয়ার উন্মোচন  করবে তাদের এই মিউজিক অ্যালবাম।

দশটি ট্র্যাক নিয়ে তৈরি করা মিউজিক অ্যালবামটির প্রথম গান ‘ডেঞ্জার’ ৫ জুলাই ইউটিউবে মুক্তি পায়। প্রকাশের তিন সপ্তাহের মধ্যেই গানটি প্রায় দেড় মিলিয়নের মত ভিউ পেয়েছে ইউটিউবে। অ্যালবামটির অন্য গানগুলোর অপেক্ষায় দিন গুনছে  অর্জুনের অনুরাগীরা। 


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক
0
Share