Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

ছবি নিয়ে তুলকালাম পরিচালক দীপঙ্কর দীপনের ব্যক্তিগত জীবনে

ফেসবুকে ছবি পোস্টের কারণে ব্যক্তিগত জীবনে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন পরিচালক দীপঙ্কর দীপন।

তার সাথে অভিনেত্রী জাহারা মিতুর তোলা একটি ছবিকে কেন্দ্র করে কিছুদিন ধরে গরম হয়ে আছে মিডিয়াপাড়া।

ঘটনার সূত্রপাত হয় ১২ আগস্ট। ঐদিন রাতে রাজধানীর ‘লা মেরিডিয়ান’-এ  তারকাদের নিয়ে শুরু হওয়া সেলেব্রিটি ক্রিকেট লীগ এর ঘোষণা পর্বে  শোবিজ অঙ্গনের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব অংশ নেন। অনুষ্ঠানটিতে পরিচালক দীপঙ্কর দীপনও উপস্থিত ছিলেন। 

আয়োজনের এক পর্যায়ে পরীমনির ছেলে রাজ্যর সাথে চয়নিকা চৌধুরীর অনুরোধে  ছবি তোলেন দীপঙ্কর দীপন। ছবিটি তোলার সময় তার সাথে ফ্রেম ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী জাহারা মিতু। তাদের একসঙ্গে তোলা ছবিটি  ফেসবুকে আপলোড দেওয়ার সময় ক্যাপশনে নায়িকা লেখেন, “আমাদের একটা ‘পরীর বাচ্চা’ আছে।‘’ আর তাতেই তুলকালাম বেঁধে যায় বিনোদন অঙ্গনে।

১৬ আগস্ট ভোর পৌনে তিনটার দিকে ফেসবুক ব্যবহার করে জাহারা মিতুর সাথে তোলা ছবির প্রসঙ্গ উল্লেখ করে নির্মাতা দীপঙ্কর দীপন জানান, জাহারা মিতুর সাথে তার বিশেষ কোন সম্পর্ক নেই। আর তাদের ছবিকে ঘিরে যেই ইঙ্গিত দেওয়া হচ্ছে তার জন্য ব্যক্তিগত জীবনে অশান্তিতে ভুগছেন বলেও জানান ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা।

দীপনের পোস্টটিতে মন্তব্য করে অভিনেত্রী জানান,তার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি তার জন্য ক্ষমাপ্রার্থী । নায়িকা আরও জানান,  ছবিটি থেকে দীপনকে না কেটে তিনি শুধু ‘অনলি মি’ করে রেখেছেন।

পোস্টটিকে ঘিরে যেই দ্বন্দ্বের সূচনা হয়েছে তাতে সর্বশেষ কথা বলেন পরিচালকের স্ত্রী   সংযুক্তা মিশু। ১৬ আগস্ট দুপুর আড়াইটার দিকে নিজের ফেসবুকে পুরো প্রসঙ্গটা নিয়ে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন তিনি। পুরো বিষয়টার সাথে পরোক্ষভাবে নিজেকে জড়ানো মোটেও পছন্দ হয়নি তার। নিজের নাম জড়ানোতে স্বামী দীপঙ্কর দীপন ও অভিনেত্রী জাহানারা মিতুর উপর ক্ষোভ ঝাড়েন সংযুক্তা মিশু।

দীপঙ্কর দীপনের সর্বশেষ পরিচালিত ছবি ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়। অন্যদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ থেকে বিনোদন জগতে পা রাখা জাহারা মিতু ব্যস্ত রয়েছেন বেশ কিছু  সিনেমার কাজ নিয়ে। 


Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে সব রেকর্ড ছাড়িয়ে গেলো

‘ধুরন্ধর ২’ বলিউড জগতকে রণবীর সিং একাই মাতিয়ে রেখেছেন সম্প্রতি। তাঁর অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ দিয়ে শুরু এই…
‘ধুরন্ধর ২’ পেইড প্রিভিউ শোতে

সিয়ামের সিনেমায় নাতালিয়া – আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা
0
Share