Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

ঢাকায় ফুয়াদের কনসার্ট

ফুয়াদ আল মুক্তাদির | ছবিঃ ফেসবুক

৩১ আগস্ট ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে গান গাইবেন জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। যেখানে ফুয়াদের সাথে আরও দেখা যাবে তরুণ গায়ক দামির খান ও সঞ্জয়কে।

‘দামির অ্যান্ড ফুয়াদ প্রেজেন্টস সঞ্জয়’ শীর্ষক কনসার্টটির আয়োজন করেছে রেজ মিডিয়া লিমিটেড। জানা গেছে, বিকেল ৫টা থেকে খুলে দেওয়া হবে ভেন্যুর প্রবেশপথ। সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে শিল্পীদের পরিবেশনা। আয়োজকরা জানান, টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২০০ টাকা ও ৭০০ টাকা।

উল্লেখ্য যে, এই কনসার্টের মাধ্যমেই শিল্পী সঞ্জয়ের বাংলাদেশের কোনো কনসার্টে অভিষেক হতে যাচ্ছে। তার জন্ম সিলেটে। তবে তিনি বড় হয়েছেন যুক্তরাষ্ট্রে। আর গায়ক দামির শ্রোতাদের মাঝে ইতিমধ্যেই পরিচিতি অর্জন করেছেন।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসে ফুয়াদের পারফর্ম করার কথা রয়েছে কানাডার কনসার্টে। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share