Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

‘জাওয়ান’ থাকতেই আসছে ‘জাওয়ান ২’

‘জাওয়ান’ সিনেমার পোস্টার

বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করার পর ‘জাওয়ান ২’ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে নির্মাতারা।

ছবিটির সাথে সংশ্লিষ্টদের দাবি, ছবিটির লেখকদের ‘জাওয়ান ২’ নিয়ে কাজ করার জন্য বলেছেন পরিচালক অ্যাটলি কুমার। সিনেমাটির সাথে জড়িত একটি ঘনিষ্ঠ সূত্রের মতে,’জাওয়ান’ এর স্মৃতি মানুষের মস্তিষ্কে তাজা থাকতেই ছবিটির  সিকুয়েল নিয়ে দর্শকদের কাছে হাজির হতে চাচ্ছেন নির্মাতারা।  শাহরুখ জাওয়ান( তরুণ) থাকতেই ‘জাওয়ান ২’ নিয়ে আসার ইচ্ছা প্রকাশ করেছেন ছবিটির নির্মাতারা।  

এর আগে ৯ সেপ্টেম্বর রাত ১০ টা ৯ মিনিটে ‘আসক এসআরকে’র একটি সেশনে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে বসে,  কালি’র (বিজয় সেতুপতি) সাথে চুক্তি কেন করছেন না অভিনেতা, যার  জবাবে অভিনেতা বলেন, কালির(বিজয় সেতুপতি) কালো টাকা নিয়ে নিয়েছেন তিনি। এখন অন্য মানুষের সুইস ব্যাংক থেকেও টাকা নিতে ইচ্ছুক কিং খান । শুধু ভিসার জন্যই অপেক্ষা করছেন শাহরুখ।

অভিনেতার টুইটটির পর থেকেই ‘জাওয়ান ২’ নির্মাণের জোর গুঞ্জন শুরু হয় বলিউডপাড়ায়।  তবে এবার বিজয় সেতুপতি নয়, থালাপতি বিজয়ের সাথে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে বড় পর্দায় হাজির হবেন নায়ক। এমনটিই গুঞ্জন চলছে বলিউডপাড়ায়। 

৩০০ কোটি রুপির বাজেটে নির্মিত চলচ্চিত্রটি দিয়ে বলিউডে পা রাখতে যাচ্ছেন অ্যাটলি কুমার, এবং  নয়নতারা । ২০২৩ সালের জুন মাসে ‘মুম্বাইকার’ চলচ্চিত্রের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে প্রথমবার কাজ করলেও বলিউডে  ‘জাওয়ান’  এর মাধ্যমেই বিজয় সেতুপতি সাফল্য পেয়েছেন।

একের পর এক রেকর্ড গড়ছে শাহরুখের জাওয়ান। সারা বিশ্বে ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় নির্মিত সিনেমাটি মাত্র চার দিনেই ৫০০ কোটির কাছাকাছি আয় করেছে । তবে কি দ্বিতীয় কিস্তিতেও একইভাবে বড় পর্দা কাঁপাবেন শাহরুখ খান?

তার জন্য শাহরুখের ভাষায়ই হয়ত বলতে হবে, ‘পিকচার আভি বাকী হ্যায় মেরে দোস্ত’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো
0
Share