Wednesday, August 12, 2026

পথিক নবী ২২ বছর পর সিনেমার প্লেব্যাক ফিরলেন

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

যে কারনে নিষিদ্ধ হয়েছে এসব বাংলা সিনেমা

August 12, 2026

রূপবান থেকে বেদের মেয়ে, খাইরুন সুন্দরী

August 6, 2026
বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

বাংলা সিনেমার ৭০ বছরের যাত্রা

July 30, 2026
পেশাদার ফুটবলে অভিষেকের অপেক্ষায় বলিউড তারকা টাইগার শ্রফ

পেশাদার ফুটবলে অভিষেকের অপেক্ষায় বলিউড তারকা টাইগার শ্রফ

July 29, 2026

২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমায় গান গেয়েছিলেন পথিক নবী। ওই ছবিতে তার কণ্ঠে শোনা যায় ‘মানুষ আমি আমার কেন পাখির মতো মন’ গানটি। বিপ্লব চক্রবর্তীর লেখা ও সুর করা গানটি সে সময় শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এরপর আর কোনো সিনেমায় প্লেব্যাক করা হয়নি তার। দীর্ঘ ২২ বছর পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।  

সৈয়দ শমসের তারিফের ‘মাটি’ সিনেমার একটি গানে প্লেব্যাক করেছেন পথিক নবী। ‘মাটির পুতুল’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন আবেগী জাকির। সংগীত আয়োজন করেছেন জিমি শাহ। গত ২৭ জুলাই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ানোর কারণ জানিয়ে নির্মাতা সৈয়দ শমসের তারিফ বলেন, ‘মাটির পুতুল’ ফোক প্যাটার্নের গান। ট্র্যাক প্রস্তুত হওয়ার পর তাদের সবারই মনে হয়েছে, পথিক নবীকে দিয়ে গানটি গাওয়ালে ভালো হবে। তার কণ্ঠের কথা মাথায় রেখেই যেন গানটি তৈরি হয়েছে- এমনটাই মনে হয়েছিল নির্মাতার।

পরে পথিক নবীর সঙ্গে যোগাযোগ করে তাকে গানটির মিউজিক ট্র্যাক পাঠানো হয়। গানটি শুনে তিনি পছন্দ করেন এবং গত ২৭ জুলাই এর রেকর্ডিং সম্পন্ন হয়।

নির্মাতা বলেন, ‘অসাধারণ গেয়েছেন তিনি। আশা করি, আমাদের দর্শকদেরও গানটি ভালো লাগবে।’

পথিক নবী

দীর্ঘ বিরতির পর সিনেমায় গান গেয়ে উচ্ছ্বসিত পথিক নবীও। ভালো কথা ও সুরের গান পেলে ভবিষ্যতে তাকে নিয়মিত প্লেব্যাকে পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।

গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমা ‘মাটি’। মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং মাটি ও নদীর সঙ্গে একাত্ম জীবনযাপনের গল্প উঠে আসবে সিনেমাটিতে। ঝিনাইদহ জেলার সীমান্তবর্তী মহেশপুরের শস্যাঘাটা, মাঠপাড়া ও ইছামতী নদীর তীরে বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং হয়েছে।

এখন ‘মাটি’র পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাফাহ নানজিবা তোরসা, আলভী মামুন, এম ডি ইকবাল হোসেন, মাহামুদ আলম, আশিক সরকারসহ আরও অনেকে। নির্মাতা জানিয়েছেন, আগামী ডিসেম্বরে ‘মাটি’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

পথিক নবীর যাত্রা

পথিক নবীর জন্ম ১৯ জানুয়ারি ১৯৭১ সালে নওগাঁ জেলায়। তাঁর প্রথম অ্যালবাম ‘নষ্ট নগর নষ্ট স্বভাব’। ১৯৯২ সালে রাশেদ ইলেকট্রনিকস থেকে প্রকাশিত এই অ্যালবামের সময়টায় তিনি নবী নামে পরিচিত ছিলেন। এই অ্যালবাম প্রকাশের বছর তিনেক পর প্রথম কনসার্টে গান করেন তিনি। পরিবার ও বন্ধুমহলের নবী ‘অচেনা পথিক’ অ্যালবামের মধ্য দিয়ে পথিক নবী নামে পরিচিতি পাওয়া শুরু করেন।

২০০৩ সালে প্রকাশিত এই অ্যালবামের ‘আমার একটা নদী ছিল জানল না তো কেউ’ গানটি দেশব্যাপী ব্যাপক জনপ্রিয় হয়। এরপর পথিক নবীও বিখ্যাত হয়ে উঠেন। এই শিল্পীর গাওয়া আরেকটি গান ‘পাখি উড়িয়া উড়িয়া যায়’ সবার কাছে বেশ পরিচিত। পথিক নবী একক ও মিক্সডসহ প্রায় ৩৫টি অ্যালবামে গান গেয়েছেন।

Share

Read more

Local News