Thursday, November 26, 2026

নায়িকার কণ্ঠেই গান ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর চমক

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

সংবাদ পাঠিকা থেকে চিত্রনায়িকা ‐ এবার আরও এক নতুন পরিচয়ে হাজির হচ্ছেন শবনম বুবলী। জাহিদ হোসেন পরিচালিত ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। নায়িকা নিজেই নিজের ছবির গানে কণ্ঠ দিচ্ছেন ‐ ভক্তদের জন্য এ যেন বাড়তি চমক।

গানটির কথা লিখেছেন গীতিকার কবির বকুল। ইতোমধ্যে বুবলীর সঙ্গে গানটি নিয়ে আলোচনা হয়েছে, প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন অভিনেত্রী। আগামী ডিসেম্বরে গানটির রেকর্ডিং করার পরিকল্পনা রয়েছে। গান তৈরির কাজও প্রায় শেষ পর্যায়ে।

নায়িকার কণ্ঠেই গান ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর চমক

‘ঢাকাইয়া দেবদাস’ ডেমো শুনেই রাজি বুবলী

জাহিদ হোসেন জানান, সিনেমাটিতে বেশ কিছু রিচুয়াল গান রয়েছে। শুটিংয়ের সময় সেই গানের ডেমো শুনে বুবলীর বেশ ভালো লাগে; তখনই তাঁকে গানগুলোতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দেন তিনি। এর পেছনে রয়েছে নির্মাতার আগের অভিজ্ঞতা ‐ তাঁর ‘মাতৃত্ব’ সিনেমার রিচুয়াল গানে কণ্ঠ দিয়েছিলেন মৌসুমী। সেই অভিজ্ঞতা থেকেই মনে হয়েছে, বুবলীর কণ্ঠে গানগুলো ভালো লাগবে। রিচুয়াল গানের পাশাপাশি বুবলীকে দিয়ে একটি পূর্ণাঙ্গ মৌলিক গান করানোর পরিকল্পনাও রয়েছে তাঁর, সেই প্রস্তাবেও সম্মতি দিয়েছেন অভিনেত্রী।

গায়িকা হিসেবে বুবলীর আত্মপ্রকাশ অবশ্য এবারই প্রথম নয়। গেল রোজার ঈদে হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন তিনি; সেটিই ছিল তাঁর গাওয়া প্রথম গান। তবে সিনেমার গানে কণ্ঠ দেওয়া এবারই প্রথম ‐ সেই হিসেবে ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়েই প্লেব্যাক গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তাঁর।

পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে উঠে আসবে পুরান ঢাকার ঐতিহ্য ও জীবনযাপন। বুবলীর

বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ ‐ এটি এই জুটির চতুর্থ সিনেমা। আরও আছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপু।

নায়িকার কণ্ঠেই গান ‘ঢাকাইয়া দেবদাস’-এ বুবলীর চমক

মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে গত জানুয়ারিতে সাকরাইন উৎসবের সময় সিনেমাটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছিলেন বুবলী। আগামী ১৫ জানুয়ারি থেকে পুরান ঢাকায় শুরু

Share

Read more

Local News