Wednesday, November 25, 2026

সোহেল খানের মৃত্যুতে শোকস্তব্ধ বুবলীর আবেগঘন পোস্ট

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোকস্তব্ধ চিত্রনায়িকা শবনম বুবলী। মঙ্গলবার সকালে সহকর্মীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক পোস্টে ‘জংলি’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করেছেন তিনি। লিখেছেন, সোহেল খানের হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে।

কত মজার মজার স্মৃতি শেয়ার করলেন, গল্প করলেন, হাসালেন আমাদের! কিন্তু আপনার এভাবে হঠাৎ চলে যাওয়াটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে সোহেল ভাইয়া।

সোহেল খানের মৃত্যুতে শোকস্তব্ধ বুবলীর আবেগঘন পোস্ট

পোস্টের শেষাংশে বুবলী লিখেছেন, ‘আপনার মতো একজন গুণী ও অভিজ্ঞ অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল, এটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনার প্রাণবন্ত উপস্থিতি, সুন্দর কথা আর সেই মুহূর্তগুলো মনে থাকবে অনেক দিন। পরপারে ভালো থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১০টার দিকে বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় টেলিভিশন অভিনেতা সোহেল খান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছবিটির শুটিংয়ে অংশ নিতে ১৯ নভেম্বর থেকে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি।

সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের অভিনয় অঙ্গনে। বুবলীর মতো সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করছেন। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে আবেগপ্রবণ সবাই।

Share

Read more

Local News