Thursday, November 26, 2026

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী?

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর বিয়ের পোশাক ও গয়না কেনাকাটার ভিডিও। বিয়ের প্রস্তুতি নিয়েও নানা খবর সামনে আসছে। এরই মধ্যে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগদান ও আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সারতে পারেন অভিনেত্রী। তাঁর হবু বর হিসেবে উঠে এসেছে নৌবাহিনীর কর্মকর্তা সিদ্ধার্থ দত্তের নাম। তবে বিয়ের বিষয়ে এখনো মুখ খোলেননি মিমি।

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী?

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির বাবা-মা ইতিমধ্যে কলকাতায় এসেছেন। একটি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় অভিনেত্রীর নিজের বাড়িতেই বাগদান ও আইনি বিয়ের আয়োজন করা হয়েছে। ঘরোয়া এ অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা উপস্থিত থাকবেন।

আগামী ৫ ডিসেম্বর কালিম্পংয়ের পাহাড়ি পরিবেশে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কথা রয়েছে। এ আয়োজন ঘিরে জলপাইগুড়িতে মিমির মামারবাড়ির এলাকাতেও প্রস্তুতি চলছে। অনুষ্ঠানে অভিনেত্রীর কাছের বন্ধুবান্ধবের পাশাপাশি চলচ্চিত্রজগতের পরিচিতজনেরাও আমন্ত্রণ পেতে পারেন। এরপর কলকাতায় ফিরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করার কথা রয়েছে।

ভারতীয় আরেকটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মিমির হবু বর সিদ্ধার্থ দত্ত পেশায় মেরিন ইঞ্জিনিয়ার এবং নৌবাহিনীতে কর্মরত। দীর্ঘদিন ধরে তাঁদের সম্পর্ক রয়েছে। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রেখেছেন অভিনেত্রী। বিয়ের খবর নিয়েও সরাসরি কিছু বলেননি। বরং একাধিকবার জানিয়েছেন, সময় হলে সবাই সব জানতে পারবেন।

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী

অবশ্য বিয়ে নিয়ে মিমির আগের বক্তব্য ছিল কিছুটা ভিন্ন। এক সাক্ষাৎকারে বিয়ে ও সংসার নিয়ে নিজের অনাগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না

আমার একটা বিয়ে হোক, সংসার করব।’ ফলে তাঁর বিয়ের খবর সামনে আসার পর বিষয়টি নিয়ে ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ব্যক্তিগত জীবনে এর আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন মিমি। তাঁদের বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। পরে অবশ্য নিজের কাজ ও অভিনয়জীবন নিয়েই ব্যস্ত হয়ে পড়েন তিনি।

মিমি চক্রবর্তীর শুরুর গল্প

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি চক্রবর্তীর। মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও পরিচিতি পান ছোট পর্দায়। ২০১০ সালে প্রচারিত টেলিভিশন ধারাবাহিক ‘গানের ওপারে’ তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে। গৌতম ঘোষের ভাবনায় এবং অরিন্দম শীলের পরিচালনায় নির্মিত ধারাবাহিকটিতে ‘পুপে’ চরিত্রে অভিনয় করে নজর কাড়েন তিনি। সংগীত ও সংস্কৃতির আবহে তৈরি এ ধারাবাহিক বাংলা টেলিভিশনে বিশেষ জায়গা করে নিয়েছিল।

‘গানের ওপারে’র সাফল্যের পর বড় পর্দায়ও জায়গা করে নেন মিমি। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। একই বছর রাজ চক্রবর্তী পরিচালিত ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি পান। এরপর ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’ ও ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আজ বিয়ের পিঁড়িতে বসছেন মিমি চক্রবর্তী

২০২৪ সালে দুটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি বাংলাদেশের আলোচিত সিনেমা ‘তুফান’-এর আইটেম গানে পারফর্ম করে দর্শকের নজর কাড়েন মিমি। ২০২৫ সালে তাঁকে দেখা যায় ‘রক্তবীজ টু’ সিনেমায়। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সৃজিত মুখার্জি পরিচালিত ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। গত ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পায়।

অভিনয় ও রাজনীতিতে সক্রিয় ভূমিকার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর আলোচনায় থেকেছেন মিমি। এবার তাঁর বিয়ের খবর ঘিরে ভক্তদের অপেক্ষা গুঞ্জন সত্যি করে নতুন জীবনে পা রাখছেন কি না, সে বিষয়ে অভিনেত্রীর আনুষ্ঠানিক বক্তব্যের।

Share

Read more

Local News