Wednesday, November 25, 2026

চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ – অবস্থা সংকটাপন্ন

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাঁকে মাইল্ড ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। বিষয়টি জানিয়েছেন চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক (প্রোগ্রাম অপারেশন) হারুন-অর-রশীদ।

বুধবার দুপুরে হাসপাতালে মামুনুর রশীদকে দেখতে যান হারুন-অর-রশীদ। পরে তিনি জানান, অভিনেতার চিকিৎসা চলছে। তাঁর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

চার দিন ধরে হাসপাতালে মামুনুর রশীদ, অবস্থা সংকটাপন্ন

এর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন মামুনুর রশীদ। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছিল তাঁকে।

সুস্থ হওয়ার পর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন এই অভিনেতা। ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন। এরপর আবার অভিনয়েও নিয়মিত হন তিনি।

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। ১৯৭২ সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।

১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তাঁর বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

১৯৬০-এর দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর গড়ে তোলেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।

দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

Share

Read more

Local News