Wednesday, November 25, 2026

‘রামায়ণ’ না দেখতে হিন্দুদের প্রতি আহ্বান জনজাগৃতি সমিতির

ব্যাচেলর পয়েন্ট ১২৯ – ৩৪ পর্বের রিভিউ 

November 25, 2026

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুললেও বিতর্ক পিছু ছাড়ছে না নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির। মহর্ষি বাল্মীকির মহাকাব্য বিকৃত করে রাবণকে মহিমান্বিত করার অভিযোগ তুলে ছবিটি না দেখতে হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছে হিন্দু জনজাগৃতি সমিতি। দ্বিতীয় পর্বে একই ধরনের বিকৃতি থাকলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে সমিতির গোয়া সমন্বয়ক মনোজ সোলাঙ্কি বলেন, ছবির বেশ কয়েকটি দৃশ্য হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। একই দিনে মুম্বইয়ে সংবাদ সম্মেলন করে আপত্তির কথা জানান সংগঠনের প্রতিনিধিরা। ‘সৃজনশীল স্বাধীনতা’র নামে মূল কাহিনি বদলে দেওয়ার অভিযোগ তুলে তাঁরা ছবিটিকে ‘কমিউনিস্ট এজেন্ডা’ ছড়ানোর চেষ্টা বলেও মন্তব্য

‘রামায়ণ’ না দেখতে হিন্দুদের প্রতি আহ্বান জনজাগৃতি সমিতির

শুক্রবার মুম্বইয়ের দাদর রেলস্টেশনের বাইরে ও কোল্হাপুরের ছত্রপতি শিবাজি মহারাজ চৌকে বিক্ষোভ করেন সমিতির সদস্যরা। তাঁদের দাবি, আপত্তিকর দৃশ্য ও সংলাপ অবিলম্বে বাদ দিতে হবে, সেন্সর বোর্ডকে ছবিটি নতুন করে খতিয়ে দেখতে হবে। পাশাপাশি দ্বিতীয় পর্ব মুক্তির আগে সাধু-সন্ত, ধর্মগুরু ও রামায়ণ গবেষকদের ছবিটি দেখানোর দাবিও জানিয়েছেন তাঁরা।

সোলাঙ্কি বলেন, ‘দ্বিতীয় পর্বেও একই ধরনের বিকৃতি পাওয়া গেলে আমরা সারা দেশে রাস্তায় নেমে ছবিটির তীব্র বিরোধিতা করব।

রামায়ণ নিয়ে আপত্তির কারণ

সমিতির মূল আপত্তি রাবণের চরিত্রায়ণ ঘিরে। তাদের দাবি, ছবিতে রাবণকে শোষিত মানুষের রক্ষাকর্তা, গরিবদের সোনার বাড়ি দেওয়া শাসক ও নারীর মর্যাদার রক্ষক হিসেবে দেখানো হয়েছে, যা মূল মহাকাব্যের রাক্ষসরাজের চরিত্রের সঙ্গে মেলে না। শূর্পণখার প্রসঙ্গ, রাক্ষসদের সঙ্গে সীতার যুদ্ধ অথচ রাবণের হাতে বন্দি হওয়ার সময় প্রতিরোধ না করা এবং যুদ্ধে রাম-লক্ষ্মণের পিছু হটার দৃশ্য নিয়েও আপত্তি তুলেছে তারা। লক্ষ্মণকে অহংকারী ও বদমেজাজি হিসেবে দেখানো হয়েছে বলেও অভিযোগ সংগঠনটির।

সেন্সর বোর্ডের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। তাদের অভিযোগ, ধর্মীয় দিক যথাযথভাবে যাচাই না করেই ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সংগঠনটির রাজ্য সংগঠক সুনীল ঘানওয়াতের দাবি, অন্য সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির প্রশ্নে সংবেদনশীল হলেও হিন্দুদের ক্ষেত্রে সেন্সর বোর্ড প্রায়ই উদাসীন থাকে। এদিকে একই অভিযোগে ছবির প্রদর্শন বন্ধ ও সেন্সর সনদ বাতিলের দাবি জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদও। সংগঠনটির সাধারণ সম্পাদক বজরংলাল বাগড়া অহল্যার উদ্ধার, নিষাদরাজ গুহের সঙ্গে রামের বন্ধুত্ব ও কেবটের ভক্তির মতো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ ছবিতে না থাকার কথাও তুলেছেন। সব মিলিয়ে মুক্তির তিন সপ্তাহ পরেও ছবিটি ঘিরে বিতর্ক থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

উল্লেখ্য, ৫ নভেম্বর মুক্তি পাওয়া ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ ও লক্ষ্মণের চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। বক্স অফিসে

ছবিটি ইতিমধ্যে বিশ্বজুড়ে ১ হাজার ৭০০ কোটি রুপির বেশি আয় করেছে। ছবির দ্বিতীয় পর্ব মুক্তির কথা রয়েছে ২০২৮ সালে।

Share

Read more

Local News