Wednesday, November 25, 2026

শাহরুখের কিং ছবির গান ‘ড্যাডি কুল’ মুক্তি পাচ্ছে কাল

GTA 6 – ভিডিও গেম, নাকি গোটা বিশ্বের নতুন উন্মাদনা? 

November 23, 2026

ব্যাচেলর পয়েন্ট ১ – ১২৮ পর্বের রিভিউ

November 23, 2026

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026

কাল বুধবার মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ‘কিং’ ছবির দ্বিতীয় গান ‘ড্যাডি কুল’। এই গানে ১৫ বছর পর আবার একসঙ্গে পর্দায় দেখা যাবে শাহরুখ ও কারিনা কাপুর খানকে। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য।

ছবির প্রথম গান ‘তু মিল যায়ে তো’ ইতিমধ্যে মুক্তি পেয়ে শ্রোতাদের তালিকার শীর্ষে রয়েছে। শাহরুখের জন্মদিন ২ নভেম্বর মুক্তি পাওয়া সেই গানে তার সঙ্গে ছিলেন দীপিকা পাড়ুকোন। এবার দ্বিতীয় গান দিয়ে ছবির প্রচারে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছেন নির্মাতারা।

শাহরুখের কিং ছবির গান ‘ড্যাডি কুল’ মুক্তি পাচ্ছে কাল

‘ড্যাডি কুল’ একটি প্রাণবন্ত নাচের গান, যাতে হিন্দি কথার সঙ্গে মিশেছে ইংরেজিও। গানটির সুর করেছেন জনপ্রিয় জুটি সচিন-জিগর। একজন ভারতীয় ও একজন আন্তর্জাতিক কণ্ঠশিল্পীর গাওয়ার কথা থাকলেও তাদের নাম এখনো গোপন রেখেছেন নির্মাতারা।

কিং ছবির দ্বিতীয় গান

গানটির শুটিং হয়েছে দক্ষিণ আফ্রিকার বাস্তব লোকেশনে। এর জন্য পাঁচ দিন সময় দিয়েছিলেন কারিনা। নির্মাতাদের দাবি, এই গানে শাহরুখ-কারিনাকে এমন অবতারে দেখা যাবে, যা দর্শক আগে কখনো দেখেননি।

শাহরুখের কিং ছবির গান ‘ড্যাডি কুল’ মুক্তি পাচ্ছে কাল

তবে শেষ মুহূর্তে সামান্য অনিশ্চয়তাও রয়েছে। সূত্রের খবর, ২৫ নভেম্বর ‘ড্যাডি কুল’-এর বদলে ছবির টাইটেল গানটিও মুক্তি পেতে পারে। দুটি গানই তৈরি রয়েছে, নয় দিনের ব্যবধানে দুটোই প্রকাশের পরিকল্পনা নির্মাতাদের।

শাহরুখ ও কারিনা জুটি দর্শকদের কাছে বরাবরই প্রিয়। ‘কভী খুশি কভী গম’, ‘অশোকা’, ‘ডন’ আর ‘রা-ওয়ান’-এর পর দীর্ঘ বিরতিতে এই জুটির ফেরা নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে। ‘রা-ওয়ান’-এর ‘ছম্মক ছল্লো’র মতোই এই গানটিকে স্মরণীয় করে তুলতে চাইছেন নির্মাতারা।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ শাহরুখের ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের ছবি। ‘পাঠান’-এর সাফল্যের পর এই পরিচালকের সঙ্গে এটি তার দ্বিতীয় ছবি। এই ছবিতেই প্রথমবার মেয়ে সুহানা খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে শাহরুখকে।

ছবির তারকাবহুল তালিকায় আরও রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, অরশদ ওয়ারসি ও রাঘব জুয়াল। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি।

দ্বিতীয় গানের পর আরও দুটি গান মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। তারপর ১৪ ডিসেম্বর আসবে ছবির ট্রেলার, সেখান থেকেই শুরু হবে মুক্তির আসল কাউন্টডাউন।

‘কিং’ মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর, বড়দিনের ছুটিকে সামনে রেখে। তিন বছর পর বড় পর্দায় প্রধান চরিত্রে ফিরছেন শাহরুখ, ফলে ছবিটি ঘিরে দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া।

এখন দর্শকদের অপেক্ষা কালকের জন্যই। ‘ড্যাডি কুল’-এ শাহরুখ-কারিনার পুরোনো জাদু আবার কতটা কাজ করে, সেটাই এখন দেখার বিষয়।

Share

Read more

Local News