Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, জুন ২৮, ২০২৬

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি, ছবি: সংগৃহীত

পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

ভ্যানিশিং ম্যান রিটার্নস নাটকটি মুক্তির কয়েকদিনেই প্রায় ৬০ লাখ ভিউ হয়েছে।  মন্তব্য জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি।  তবে গল্পের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় নবাগতা অভিনেত্রী শেগুফতা আহমেদ জারবীনি।  জিয়াউল হক পলাশের বিপরীতে তাঁর স্বাভাবিক অভিনয় দর্শকদের নজর কেড়েছে।

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
শেগুফতা আহমেদ জারবীনি, ছবি: সংগৃহীত

দর্শকদের প্রশংসায় ভাসছেন জারবীনি

নাটকটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই জারবীনির অভিনয়ের প্রশংসা করেছেন।  একজন লিখেছেন, ‘নায়িকা অসাধারণ অভিনয় করেছে।  একদম ন্যাচারাল, নো ওভার অ্যাক্টিং।’ আরেকজনের মন্তব্য, ‘মেয়েটাকে দারুণ মানিয়েছে। পরিমিত অভিনয়।’

এমন ইতিবাচক প্রতিক্রিয়ায় দারুণ উচ্ছ্বসিত জারবীনি।  তিনি বলেন, নাটকটি মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন, তা তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা।  ফেসবুকের বিভিন্ন পোস্ট ও মন্তব্য দেখে তিনি আপ্লুত।  দর্শকদের এত প্রশংসায় তিনি আনন্দিত বলে জানান।

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি, ছবি: সংগৃহীত

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ কীভাবে সুযোগ পেলেন?

এর আগে নির্মাতা নাজমুল হুদা ঈমনের ‘কুড বি আস!’ ও ‘কুলেজ’ নাটকে অভিনয় করলেও ভ্যানিশিং ম্যান রিটার্নস এ প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পান জারবীনি।  যদিও ভ্যানিশিং ম্যান এর প্রথম কিস্তিতেও তিনি ছিলেন।  তবে তখন জিয়াউল হক পলাশের বিপরীতে ছিলেন সাফা কবির।

জারবীনি জানান, শুরুতে তিনি ভেবেছিলেন সিক্যুয়ালেও সাফা কবিরই থাকবেন। কিন্তু শুটিং শুরুর মাত্র এক সপ্তাহ আগে জানতে পারেন, একমাত্র নারী প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনিই। খবরটি শুনে যেমন উচ্ছ্বসিত হয়েছিলেন, তেমনি কিছুটা নার্ভাসও ছিলেন। নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করেছেন বলেই দর্শকের ভালোবাসা পেয়েছেন বলে মনে করেন তিনি।

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ নজর কাড়া তরুণী কে?
জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি, ছবি: সংগৃহীত

নির্মাতার চোখেও সফল নতুন জুটি

নাটকটির নির্মাতা নাজমুল হুদা ইমন বলেন, প্রথম কিস্তির তুলনায় ভ্যানিশিং ম্যান রিটার্নস আরও বেশি ইতিবাচক সাড়া পেয়েছে।  দর্শকরা নাটকটি যেমন উপভোগ করছেন, তেমনি জিয়াউল হক পলাশ ও জারবীনির নতুন জুটিকেও বেশ পছন্দ করেছেন।

নির্মাতার ভাষ্য, নতুন অভিনেত্রী হিসেবে জারবীনি প্রত্যাশার চেয়েও ভালো পারফর্ম করেছেন। দর্শকদের মন্তব্যেও সেই প্রশংসার প্রতিফলন দেখা যাচ্ছে।

ভ্যানিশিং ম্যান রিটার্নস এ জিয়াউল হক পলাশ ও শেগুফতা আহমেদ জারবীনি ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ বাচ্চু, এরফান মৃধা শিবলু, জাবেদ গাজি, ফরহাদ জুলফিকার, আনোয়ার হোসেন, শাহানা স্বপ্না এবং শরীফ আজমসহ আরও অনেকে।  নাটকটি মুক্তির পর থেকেই দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে, আর সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছেন নবাগতা জারবীনিও।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

আগামী ২৯ জুন আসছে মুক্তি পাচ্ছে চ্যাম্পিয়ান নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও…
নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা
0
Share