Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ২২, ২০২৬

জমির বিরোধে পঙ্কজ ত্রিপাঠির ভাইয়ের ওপর নৃশংস হামলা

পঙ্কজ ত্রিপাঠির
পঙ্কজ ত্রিপাঠি

পঙ্কজ ত্রিপাঠি

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির বিহারের পৈতৃক গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এই অভিনেতার বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারির ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে। লাঠি ও লোহার রড দিয়ে চালানো ওই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২১ জুন) রাতে বিহারের গোপালগঞ্জ জেলার বারৌলি থানার অন্তর্গত বেলসান্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশসূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্থানীয় কয়েকজনের সঙ্গে বিজেন্দ্রনাথ তিওয়ারির জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধকে কেন্দ্র করেই একদল ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।

ওই হামলার পর গুরুতর আহত অবস্থায় অভিনেতার ভাইকে প্রথমে গোপালগঞ্জ মডেল হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে পাটনার একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

পঙ্কজ ত্রিপাঠির

এই সংঘর্ষের খবর পেয়ে সাথে সাথেই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এরপর অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত এক প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ নিয়ে পুলিশ সুপার বিনয় তিওয়ারি সংবাদমাধ্যমকে বলেন, ‘অভিযুক্তদের একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে অভিনেতার পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। লিখিত অভিযোগ জমা পড়লে সেই অনুযায়ী কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, হামলার পেছনের কারণ ও এতে কারা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ঘটনার পূর্ণাঙ্গ তদন্তও চলমান রয়েছে বলে জানা গেছে। পঙ্কজ তাঁর গুরুতর আহত ভাইয়ের কাছে থাকার জন্য পাটনায় ইতোমধ্যে পৌঁছেছেন।

পঙ্কজ ত্রিপাঠির বাড়ি ও কর্ম

অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির আসল পৈতৃক বাড়ি পশ্চিমবঙ্গের বিহারের গোপালগঞ্জ জেলার বেলসন্দ গ্রামে। তবে পঙ্কজ ত্রিপাঠি বর্তমানে মুম্বাইয়ের মাড আইল্যান্ডে স্ত্রী মৃদুলা ও মেয়ে আশি ত্রিপাঠির সাথে বিলাসবহুল বাংলোতে বসবাস করেন।

পঙ্কজ ৫ সেপ্টেম্বর ১৯৭৬ সালে বিহারের গোপালগঞ্জ জেলার বেলসান্দ গ্রামে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত পারিবারিক নাম ছিল তিওয়ারি, যা পরবর্তীতে তিনি পরিবর্তন করে ‘ত্রিপাঠী’ করেন।

মির্জাপুর ওয়েব সিরিজে কাজ করে তিনি উপমহাদেশজুড়ে ব্যাপক খ্যাতি অর্জন করেন। এছাড়াও ক্রিমিনাল জাস্টিস, স্ত্রী ও স্ত্রী ২, ওএমজি ২, মিমি , লুডো এবং ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-র বায়োপিক ম্যায় অটল হুঁ’ তে অভিনয় করেন।

পঙ্কজ ত্রিপাঠি মোট ২ বার মর্যাদাপূর্ণ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং

মুসলিম হলেন জিয়ানকার্লো এসপোসিতো ইসলাম ধর্ম গ্রহণ করলেন জনপ্রিয় মার্কিন সিরিজ ‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং।…
‘ব্রেকিং ব্যাড’ তারকা গাস ফ্রিং

হলিউড সিনেমায় একসঙ্গে প্রিয়াঙ্কা ও অ্যাঞ্জেলিনা

জোলির সাথে প্রিয়াঙ্কা বলিউড থেকে হলিউড, দুই অঙ্গনেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া।…
প্রিয়াঙ্কা ও অ্যাঞ্জেলিনা
0
Share