Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ১৭, ২০২৬

১৬ বছর পর সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা

সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা
সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরেই রয়েছেন। অভিনয়ে না থাকলেও তিনি সামাজিক মাধ্যমে প্রায়ই নিজের উপস্থিতি জানান দেন। আর এই সামাজিক মাধ্যমের উপস্থিতি থেকেই নানা সময়ে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই অভিনেত্রী। তবে এতদিন এসব বিষয়ে নীরবতা পালন করলেও সম্প্রতি সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা।

১৫ জুন সোমবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি লাইভ করেন এই অভিনেত্রী। সেই লাইভ ভিডিওর শুরুতেই প্রভা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া নানা বিষয়ে এতোদিন কথা না বললেও এবার দায়িত্ববোধের জায়গা থেকে আর চোখ বন্ধ করে থাকবেন না।

সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা

ভিডিওতে তিনি তাঁর বিরুদ্ধে অনলাইনে ট্রল ও বুলিং করা ব্যক্তিদের মানসিকতা প্রশ্ন তোলেন। হিউম্যান সাইকোলজি ও মনোরোগ বিশেষজ্ঞদের গবেষণার সূত্র ধরে ট্রলকারীদের মানসিকতা নিয়ে প্রভা বলেন, “আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন-এই সব কিছুর প্রতি ইনসিকিউরিটি (নিরাপত্তাহীনতা) থাকার জন্যই তো মানুষকে মক (কটূক্তি) করেন। যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে, বুলিং করে এবং সোশ্যাল মিডিয়ায় ভার্বালি অ্যাবিউজ করে, তারা আসলে নিজেদের নিয়ে স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর, তারাই ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেলিব্রিটি বা আর্টিস্টদের বুলিং করে।”

ক্রিমিনালকে সামনে তুলে ধরুন

মানুষের দ্বারা অনলাইনে বুলিংয়ের স্বীকার হওয়ার যন্ত্রণাময় অভিজ্ঞতার কথা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, “আমাকে বুলিং করা হচ্ছে অলমোস্ট ১৬ বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এটা আপনাদের একটা পৈশাচিক আনন্দ হয়, তা আমি টোটালি আন্ডারস্ট্যান্ড করি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ পার্সেন্ট আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ পার্সেন্ট ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না।”

সাইবার বুলিং নিয়ে প্রতিবাদ করলেন প্রভা

সমাজে ভিকটিম ব্লেমিংয়ের সংস্কৃতির তীব্র সমালোচনা করে প্রভা আরও যোগ করেন, “যেমন আমরা এখন রেপিস্টদের ছবি দিই বা একটা সময় অ্যাসিড নিক্ষেপকারীদের শাস্তি দিতাম, বিশাল পেনাল্টি দেওয়া হচ্ছে। ঠিক তেমনি যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ডিসক্লোজ করে, সেটা একটা গুরুতর ক্রাইম। কিন্তু আপনারা সেই মানুষদের বুলিং না করে দিন কে দিন ভিকটিমকে বুলিং করছেন।”

আরো যা বললেন

প্রভা অনলাইন ট্রলকারীদের কড়া সমালোচনা করে বলেন, “আপনাদের ইনসিকিউরিটি, বিউটি, কোয়ালিফিকেশন বা ইনকাম সোর্স নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়দের জন্ম হতো না। একটা ৩৫ বছর বয়সী ছেলে, ও কোনো মিডলাইফ ক্রাইসিসের মধ্যেও নাই, ইয়াং এনাফ। ও চাইলে যে কাউকে ডেট করতে পারত। কিন্তু এই পারভারশন (বিকৃত মানসিকতা) ওর মধ্যে জন্ম নিয়েছে, কারণ আমরা সঠিক অপরাধীকে চিহ্নিত করে তার ক্রাইম নিয়ে কথা বলতে পারছি না।”

ভিডিও বার্তার শেষ অংশে প্রভা বলেন, আমাদের সমাজে এবং আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা ও সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা প্রয়োজন। কিন্তু যখন একজন অপরাধীকে আড়াল করে প্রতিনিয়ত ভিকটিমকে মানসিকভাবে নির্যাতন করা হয়, তখন সমাজ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই ভিকটিমকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান এই জনপ্রিয় অভিনেত্রী।‘

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে শোবিজ অঙ্গনে আনন্দ

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ বিশ্বজুড়ে চলছে ফুটবল ঝড়। গ্রুপ জে এর ম্যাচে বুধবার সকাল ৭টায় মুখোমুখি হয়েছে বিশ্বকাপ…
মেসির হ্যাটট্রিক ও আর্জেন্টিনার জয়ে

জেনডায়ার সঙ্গে বিয়ের কথা স্বীকার করলেন টম হল্যান্ড

দীর্ঘদিনের বিয়ের গুঞ্জনের অবসান দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অভিনেতা টম হল্যান্ড ও জেনডায়া বিবাহবন্ধনে আবদ্ধ…
টম হল্যান্ড ও জেনডায়া

গ্র্যামি অ্যাওয়ার্ডস – যুক্ত হচ্ছে এশিয়ান পপ ও লাতিন গানের নতুন বিভাগ

গ্র্যামিতে যুক্ত হচ্ছে পাঁচ নতুন বিভাগ বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি গ্র্যামি…
গ্র্যামি অ্যাওয়ার্ডস
0
Share