Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

সুড়ঙ্গ ২: রাফীর চমক, ফিরছেন আফরান নিশো

আসছে নিশো-রাফীর সুড়ঙ্গ-২, টিজারে চমক
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বরে মুক্তি পাবে সুড়ঙ্গ-২ সিনেমা

২০২৩ সালের ব্লকবাস্টার চলচ্চিত্র সুড়ঙ্গ এর অভূতপূর্ব সাফল্য পায়।  সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ৮টি বিভাগে সম্মাননা লাভ করে।  সেই সাফল্যের ধারাবাহিকতায় পরিচালক রায়হান রাফী এবং অভিনেতা আফরান নিশোর সফল জুটি আবারও নতুন চমক নিয়ে ফিরছেন বড় পর্দায়। এবার নির্মিত হচ্ছে এর সুড়ঙ্গ-২।  প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, সুড়ঙ্গ-২ সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ডিসেম্বর মাসে।

‘সুড়ঙ্গ ২’-এ নিশোর দুর্ধর্ষ প্রত্যাবর্তন

শুক্রবার বিকেলে হঠাৎ যেন চমকেই দিলেন রায়হান রাফী। আফরান নিশোকে সেই মাসুদের চরিত্রে আবার দেখা যাবে, যেন ভুলেই গিয়েছিল দর্শকেরা। অবশেষে দর্শকের সেই প্রতিক্ষার অবসান ঘটালেন খোদ নির্মাতা নিজেই; আসছে ‘সুড়ঙ্গ ২’। প্রকাশ করলেন এই সিনেমার দেড় মিনিটের দুর্ধর্ষ এক টিজার।  

টিজারে আফরান নিশোকে একেবারে ভিন্ন ও দুর্ধর্ষ রূপে দেখা যায়। ভিডিওর শুরুতেই অন্ধকার এক সুড়ঙ্গের দিকে যেতে যেতে মাসুদ রূপী নিশোকে আক্ষেপের সুরে বলতে শোনা যায়, এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই। এরপরই তাকে ধ্বংসস্তূপ ও শত্রুদের মোকাবিলা করতে দেখা যায়।

আসছে নিশো-রাফীর সুড়ঙ্গ-২, টিজারে চমক
ছবি: সংগৃহীত

টিজারে হাতঘড়ি পরার সময় নিশোর হাতে ‘ময়না’ নামের একটি ট্যাটুও দর্শকদের নজর কেড়েছে। ভিডিওতে মিখাইল নামের এক খলনায়ককে উদ্দেশ্য করে মাসুদকে বলতে শোনা যায়, তার মতো বহু লোককে তিনি সামলেছেন।

নির্মাতা ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই নতুন কাহিনির সূচনা হবে। এবার গল্প আরও বিস্তৃত পরিসরে, আন্তর্জাতিক মানের নির্মাণে এবং উন্নত প্রযুক্তির ব্যবহারে উপস্থাপন করা হবে।

অন্ধকার ও ভালোবাসার নতুন গল্প: রাফি

সিনেমাটির পরিচালক রায়হান রাফি বলেন, “সুড়ঙ্গ আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি কাজ। দর্শকদের ভালোবাসা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ‘সুড়ঙ্গ-২’ শুধু সিক্যুয়েল নয়, এটি আরও বড় সিনেম্যাটিক জার্নি।”

তিনি আরও জানান, এবার সিনেমায় মানুষের ভেতরের অন্ধকার, আকাঙ্ক্ষা, ভালোবাসা ও টিকে থাকার লড়াইকে আরও গভীরভাবে তুলে ধরা হবে। দর্শকদের জন্য এটি হবে একটি নতুন অভিজ্ঞতা।

প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সনি বলেন, “বাংলাদেশের দর্শক এখন বিশ্বমানের কনটেন্ট চায়। আমরা সেই মান বজায় রেখেই ‘সুড়ঙ্গ-২’ নির্মাণ করছি।”

একই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল জানান, সিনেমার প্রতিটি ধাপে সর্বোচ্চ মান নিশ্চিত করা হচ্ছে। গল্প, নির্মাণ এবং প্রযোজনায় থাকবে বড় চমক।

আসছে নিশো-রাফীর সুড়ঙ্গ-২, টিজারে চমক
ছবি: সংগৃহীত

মাসুদ চরিত্রটি ক্যারিয়ারের জন্য বিশেষ: নিশো

অভিনেতা আফরান নিশো বলেন, “মাসুদ চরিত্রটি আমার ক্যারিয়ারের জন্য বিশেষ। দর্শকদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। নতুন সিনেমায় নতুন চ্যালেঞ্জ ও নতুন চমক থাকবে।”

বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী, কলাকুশলী এবং শুটিং সূচি প্রকাশ করা হবে। ডিসেম্বর ২০২৬-এ মুক্তির লক্ষ্যে নির্মিত সুড়ঙ্গ-২ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। দর্শকদের প্রত্যাশা পূরণে এবার আরও বড় পরিসরে ফিরছে নিশো-রাফি জুটি।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড যে কারণে আধিপত্য বিস্তার করেছে

বলিউড ও আন্ডারওয়ার্ল্ড আজকের বলিউড যতটা নিরাপদ ও সুশৃঙ্খল একটা সময় এমনটা ছিলো না। সিনেমার আড়ালে লুকিয়ে ছিলো…
বলিউডে মাফিয়া ও আন্ডারওয়ার্ল্ড

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা
0
Share