Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুন ১২, ২০২৬

শাকিরার গান নিয়ে বিশ্বকাপে বিতর্ক

শাকিরার গান নিয়ে বিশ্বকাপে বিতর্ক
ছবি: সংগৃহীত

শাকিরা কি গেয়েছেন নাকি ডামি?

বিশ্বকাপ আর শাকিরার গান যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।  ২০১০ সালের শাকিরার গান ‘ওয়াকা ওয়াকা’ আজও ফুটবল বিশ্বকাপের অন্যতম স্মরণীয় গান। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও মঞ্চ মাতালেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা।  মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে নাইজেরিয়ান শিল্পী বার্না বয়ের এর সঙ্গে অফিশিয়াল অ্যান্থেম ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন তিনি।

শাকিরার গান নিয়ে বিশ্বকাপে বিতর্ক
ছবি: সংগৃহীত

পারফরম্যান্সের পর পোশাক ও লুক নিয়ে প্রশ্ন

অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই ভিন্ন এক আলোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দাবি করতে থাকেন, মঞ্চে যিনি পারফর্ম করেছেন তিনি আসল শাকিরা ছিলেন কি না, তা নিয়ে দেখা সন্দেহ। কারও মতে, তাঁর চলাফেরা, শারীরিক ভঙ্গি ও মুখাবয়ব পরিচিত শাকিরার সঙ্গে পুরোপুরি মিল ছিল না।

এই বিতর্কের পেছনে শাকিরার মঞ্চের লুককেও একটি কারণ হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি হলুদ রঙের পোশাক, গ্লাভস ও সাদা শর্টস পরেছিলেন। পাশাপাশি বড় কালো সানগ্লাসে তাঁর চোখ ঢাকা ছিল। ফলে অনেক দর্শকের পক্ষে মুখ স্পষ্টভাবে দেখা সম্ভব হয়নি। এ কারণেই অনেকে বডি ডাবল ব্যবহারের সন্দেহ প্রকাশ করেন।

শাকিরার গান নিয়ে বিশ্বকাপে বিতর্ক
ছবি: সংগৃহীত

ভাইরাল ব্যাকস্টেজ ভিডিও

পারফরম্যান্সের পর একটি ব্যাকস্টেজ ভিডিও দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠান শেষ হওয়ার পরও শাকিরা নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আনন্দে নাচছেন। নিরাপত্তাকর্মীরা দ্রুত মাঠ ছাড়ার অনুরোধ জানালেও দুই ভাই-বোন নিজেদের মুহূর্ত উপভোগ করছিলেন।

সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকায় ‘শাকিবেকা’ নামে পরিচিত এক ভেনেজুয়েলীয় ছদ্মবেশী শিল্পী বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। শাকিবেকার চেহারা ও উপস্থিতি শাকিরার সঙ্গে এতটাই সাদৃশ্যপূর্ণ যে অনেক সময় মানুষ তাঁকে আসল শাকিরা ভেবেও ভুল করেছেন। আর সেই সাদৃশ্যই নতুন করে জল্পনায় ঘি ঢেলেছে।

অনুষ্ঠানের সম্প্রচার নিয়েও দর্শকের প্রশ্ন

উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার নিয়েও কিছু দর্শক প্রশ্ন তুলেছেন।  তাদের দাবি, সব টেলিভিশন নেটওয়ার্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেনি। ফলে বিভিন্ন ভিডিও ক্লিপ ও খণ্ডিত দৃশ্যের ভিত্তিতে তৈরি হয়েছে নানা ব্যাখ্যা ও মতামত। এতে বিতর্ক আরও জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকে।

শাকিরার গান নিয়ে বিশ্বকাপে বিতর্ক
ছবি: সংগৃহীত

এখনো মেলেনি আনুষ্ঠানিক ব্যাখ্যা

এখন পর্যন্ত শাকিরা বা তাঁর টিমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া হয়নি। ফলে মঞ্চে তাঁর উপস্থিতি নিয়ে ওঠা প্রশ্নেরও কোনো নির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে প্রমাণের অভাবে বিষয়টি আপাতত গুঞ্জন হিসেবেই বিবেচিত হচ্ছে।

সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শাকিরাকে আবারও আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একদিকে তাঁর জমকালো পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে, অন্যদিকে ডামি বিতর্ক ও ভাইরাল ভিডিও নতুন রহস্যের জন্ম দিয়েছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন রূপে ফিরছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’

রিমেক হচ্ছে ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’র বলিউডের জনপ্রিয় দুই সিনেমা ‘তেরে নাম’ ও ‘রঙ্গিলা’ নতুনভাবে ফিরতে যাচ্ছে বড়…
তেরে নাম ও রঙ্গিলা

রাজ্যসভার সদস্যপদ ছাড়লেন কোয়েল মল্লিক

কোয়েল মল্লিকের পদত্যাগ পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন।…
কোয়েল মল্লিক

পূর্বাচলে ‘ক্রিয়েটিভ হাব’ প্রতিষ্ঠার কথা জানালো সরকার

বাজেটে সংস্কৃতি খাতে বড় চমক নতুন সরকারের প্রথম বাজেটে সংস্কৃতি ও সৃজনশীল শিল্প খাতের জন্য একাধিক বড় উদ্যোগ…
পূর্বাচলে ক্রিয়েটিভ হাব
0
Share