Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ৮, ২০২৬

২০০ কোটি আয় পেরিয়েছে রামচরণের পেড্ডি  

২০০ কোটি আয় পেরিয়েছে রামচরণের পেড্ডি  
২০০ কোটি আয় পেরিয়েছে রামচরণের পেড্ডি  

রামচরণের পেড্ডি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার রাম চরণের বহু প্রতীক্ষিত স্পোর্টস ড্রামা ছবি ‘পেড্ডি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করে চলেছে। মুক্তির চতুর্থ দিনেও ছবিটির আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী। মাত্র চার দিনেই ২০০ কোটি আয় পেরিয়েছে রামচরণের পেড্ডি সিনেমা। কেবল ভারতেই ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২৩৩ কোটি রুপি।

ফিল্ম ট্রেড অ্যানালিস্ট ও প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রথম দিনের পর শনিবার (দ্বিতীয় দিন) আয় কিছুটা কমলেও, রবিবার (তৃতীয় দিন) ছবিটির ব্যবসা এক লাফে ৭ শতাংশ বেড়ে যায়। আর সোমবার বা চতুর্থ দিনেও ছবিটির এই সাফল্য বজায় রয়েছে। ট্রেড বিশেষজ্ঞদের অনুমান, বিশ্বজুড়ে ‘পেড্ডি’ প্রথম তিন দিনেই ১৯০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে।

রামচরণের পেড্ডি
রামচরণের পেড্ডি  

তবে ছবিটির নির্মাতারা দাবি করেছেন, বিশ্বব্যাপী এর মোট আয় ইতোমধ্যে ২৩৬ কোটি রুপি ছাড়িয়ে গেছে। ছবির আয়ের এই গতি দেখে চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, খুব দ্রুতই এটি বিশ্বব্যাপী ২৫০ কোটির ক্লাবে প্রবেশ করবে।

তেলুগু রাজ্যগুলোতে দারুণ ব্যবসা করার পাশাপাশি এই ছবিটিকে ২০২৬ সালের অন্যতম বড় তেলুগু হিট হিসেবে গণ্য করা হচ্ছে। রাম চরণের সাথে এই ছবিতে জুটি বেঁধেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর।

ছবিটির টানটান অ্যাকশন, আবেগঘন গল্প ও অসাধারণ মেকিং দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। সপ্তাহের বাকি দিনগুলোতেও এই সাফল্যের ধারা বজায় থাকবে বলে আশা করছেন হল মালিকেরা।  

সিনেমায় যা আছে

সিনেমার কেন্দ্রীয় চরিত্র পেড্ডি। গ্রামের দুর্ধর্ষ এই যুবক কুস্তি, আত্মসম্মানবোধ এবং নিজের মানুষের প্রতি দায়বদ্ধতার সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। গ্রামের ক্ষমতার দ্বন্দ্ব, ব্যক্তিগত সংগ্রাম এবং খেলাধুলাকে ঘিরে গড়ে ওঠে তার সবকিছু।

গল্পে দেখা যায় কুস্তির পাশাপাশি ক্রিকেটও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিনেমায়। পেড্ডি শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, সমাজের নানা বাধা এবং নিজের ভাগ্যের বিরুদ্ধেও লড়াই করে। প্রেম, প্রতিদ্বন্দ্বিতা, পারিবারিক সম্পর্ক এবং আত্মপরিচয়ের অনুসন্ধান মিলিয়ে ছবিটি একটি আবেগঘন স্পোর্টস ড্রামা হিসেবে নির্মিত হয়েছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন এ আর রহমান, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।  

অভিনয়ে যারা আছেন

সিনেমাটিতে অভিনয় করেছেন রাম চরণ, জাহ্নবী কাপুর, শিব রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু, বোমান ইরানি, বিজি চন্দ্রশেখর, রজতাভ দত্ত, সত্য, জন বিজয় এবং পোসানি কৃষ্ণ মুরালি। বিশেষ উপস্থিতিতে আছেন শ্রুতি হাসান।  

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

চার দিনেই ৯ লাখ দর্শক, প্রশংসায় ভাসছে ‘বই পোকা’

দর্শকের হৃদয় ছুঁয়েছে ‘বই পোকা’ কোরবানি ঈদ উপলক্ষে টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে অসংখ্য নাটক প্রচারিত হলেও দর্শকদের…
বই পোকা

জয়া আহসানের রিট – ঘোড়ার মাংস বিক্রিতে নিয়ন্ত্রণ চায় হাইকোর্ট

ঘোড়ার মাংস বাণিজ্য তদন্তের নির্দেশ অভিনেত্রী জয়া আহসানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঘোড়ার মাংস মানুষের খাদ্য…
জয়া আহসানের রিট - ঘোড়ার মাংস বিক্রিতে নিয়ন্ত্রণ চায় হাইকোর্ট
0
Share