Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ৬, ২০২৬

বালিনালে উৎসবে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলি’

বালিনালে উৎসব ও আলি
বালিনালে উৎসব ও আলি

আন্তর্জাতিক অঙ্গনে আলি

বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলি আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি বড় সাফল্য অর্জন করেছে। চলচ্চিত্রটি বালি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (Balinale)-এ ‘বেস্ট শর্ট ন্যারেটিভ’ (সেরা কাহিনিচিত্রভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র) পুরস্কার জিতেছে।

রক্ষণশীল এক উপকূলীয় শহরকে কেন্দ্র করে নির্মিত ১৫ মিনিটের এই বাংলাদেশ-ফিলিপাইন যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেখানো হয়েছে এমন এক সমাজ, যেখানে নারীদের গান গাওয়া নিষিদ্ধ। গল্পের কেন্দ্রে থাকা এক কিশোর শহরে পালিয়ে যাওয়ার আশায় একটি গানের প্রতিযোগিতায় অংশ নেয়, তবে নিজের কণ্ঠস্বর সম্পর্কিত একটি গোপন সত্য লুকিয়ে রাখে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আল আমিন ও ইন্দ্রাণী সোমা। পরিচয়, আত্মপ্রকাশ এবং সামাজিক বিধিনিষেধের মতো বিষয়কে কেন্দ্র করে নির্মিত ‘আলি’ ইতোমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্রমহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

বালিনালে-তে সাফল্যের আগে চলচ্চিত্রটি কাটমুন্ডূ ইন্টারন্যাশনাল মাউন্টেন ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার লাভ করে।  এছাড়া ৭৮ তম কান ফেস্টিভ্যালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ সম্মান অর্জন করে ইতিহাস গড়ে। এর মাধ্যমে ‘আলি’ প্রথম বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে কান উৎসবে এ স্বীকৃতি পায়।

সাম্প্রতিক এই অর্জনের মধ্য দিয়ে ‘আলি’ বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলচ্চিত্রটির ধারাবাহিক আন্তর্জাতিক সাফল্য দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও গর্বের বিষয় হয়ে উঠেছে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এক মাস আগেই কন্যা সন্তানের মা হয়েছেন শবনম বুবলী

মা হলেন বুবলী ঢালিউড অভিনেত্রী চিত্রনায়িকা শবনম বুবলী সুখবর দিলেন ভক্তদের। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে…
শবনম বুবলী

গুরুতর অসুস্থ অভিনেতা আব্দুল হান্নান শেলী

আব্দুল হান্নান শেলী বাংলাদেশের ছোট পর্দার পরিচিত অভিনেতা আব্দুল হান্নান শেলী দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায়…
অভিনেতা আব্দুল হান্নান শেলী

সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ

এম্পেরর বনাম শরৎচন্দ্র নির্মাতা সৃজিত মুখার্জি তার বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’র প্রথম…
এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র

বাংলাদেশের গান ও খাবারের প্রশংসায় তুর্কি শিল্পী হান্দে চেভগেল

কোক স্টুডিওতে তুর্কি শিল্পী কিছুদিন আগে মুক্তি পেয়েছে কোক স্টুডিও বাংলার চতুর্থ মৌসুমের প্রথম গান ‘রুমঝুম’। এই…
0
Share