Sunday, November 22, 2026

মিস ইউনিভার্সে ১০.২ মিলিয়ন ভোটে শীর্ষে সামিরা খান মাহি

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্স ২০২৬-এ দর্শক ভোটে জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে ১০.২ মিলিয়ন ভোট পেয়ে তালিকার প্রথম অবস্থানে রয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর জানিয়েছেন নিজেই।

শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভোটের সর্বশেষ অবস্থান তুলে ধরেন মাহি। সেখানে দেখা যায়, দর্শকদের ভোটে বাংলাদেশের প্রতিনিধি সবার চেয়ে এগিয়ে। তাঁর এই অবস্থান ঘিরে দেশের সৌন্দর্যপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।

মিস ইউনিভার্সে ১০.২ মিলিয়ন ভোটে শীর্ষে সামিরা
সামিরা খান মাহি, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ভোটের তালিকায় মাহির পর দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিউবার প্রতিযোগী মিয়া ডিও। তাঁর ঝুলিতে জমা পড়েছে ৬.৩ মিলিয়ন ভোট। ২.২ মিলিয়ন ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন মিয়ানমারের মে গ্রেস পাররি।

চতুর্থ অবস্থানে রয়েছেন স্পেনের সুসানা মেডনা। তাঁর ভোটসংখ্যা ১.৩ মিলিয়ন। ১.১ মিলিয়ন ভোট নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন ইকুয়েডরের ডালিয়া বুকারাম।

এ ছাড়া নিকারাগুয়ার জেসমিন উলানডিওরড ১ মিলিয়ন ভোট পেয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছেন। সপ্তম স্থানে থাকা ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েজের ভোটসংখ্যা ৯৬৩।

বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মাহির এই জনপ্রিয়তা প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্বকে আরও আলোচনায় এনেছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে ভোটের লড়াইয়ে এগিয়ে থাকায় তাঁর প্রতি দর্শকদের সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়েছে।

মিস ইউনিভার্সে ১০.২ মিলিয়ন ভোটে শীর্ষে সামিরা
সামিরা খান মাহি, ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পুয়ের্তো রিকোয় মিস ইউনিভার্সের ৭৫তম আসর

এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার ৭৫তম আসর বসেছে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১১৬ জন প্রতিযোগী অংশ নিয়েছেন এই আয়োজনে। শুরু থেকেই বিভিন্ন পর্বে নিজেদের যোগ্যতা ও প্রতিভার পরিচয় দিচ্ছেন তাঁরা।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। সেদিনই জানা যাবে এবারের মিস ইউনিভার্সের মুকুট উঠছে কার মাথায়। তার আগে দর্শক ভোটের জনপ্রিয়তার তালিকায় শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি।

Share

Read more

Local News