Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

কান চলচ্চিত্র উৎসবে নুড়ি, বাংলাদেশের নতুন অর্জন

কান চলচ্চিত্র উৎসবে নুড়ি, বাংলাদেশের নতুন অর্জন
ছবি: সংগৃহীত

কানের মার্কেট ক্যাটালগে যুক্ত হলো ‘নুড়ি’

কান চলচ্চিত্র উৎসবে নুড়ি এখন দেশের চলচ্চিত্র অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দু। কান চলচ্চিত্র উৎসবে নুড়ি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা ও প্রযোজকরা। বাংলাদেশের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি জায়গা পেয়েছে শর্ট ফিল্ম কর্নারের সিনেমা দ্য দোমাঁ বিভাগে।

ফ্রান্সের কান শহরে অনুষ্ঠিত ৭৯তম কান চলচ্চিত্র উৎসব এর শর্ট ফিল্ম কর্নারের মার্কেট ক্যাটালগে অন্তর্ভুক্ত হয়েছে ‘নুড়ি’।  গত ১৭ মে শুরু হওয়া এই আয়োজন চলবে ২০ মে পর্যন্ত।  বর্তমানে চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান এবং পরিচালক মিথুন জামান কানে অবস্থান করছেন।

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের শর্ট ফিল্ম ‘নুড়ি’
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা

প্রযোজক হাসিব জুবেরী শিহান জানিয়েছেন, শর্ট ফিল্ম কর্নার বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশক, প্রযোজক ও উৎসব প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তাঁর মতে, এখানে অংশ নেওয়ার মাধ্যমে তরুণ নির্মাতারা বৈশ্বিক চলচ্চিত্র বাজারে নিজেদের কাজ তুলে ধরার সুযোগ পান।

উৎসব চলাকালে ‘নুড়ি’ বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশক ও প্রযোজকদের জন্য ইন্ডাস্ট্রি ভিউয়িংয়ের মাধ্যমে উন্মুক্ত থাকবে।  এতে আন্তর্জাতিক পর্যায়ে চলচ্চিত্রটির সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।  আয়োজনটির অংশ হতে পেরে আনন্দও প্রকাশ করেছেন প্রযোজক দল।

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের শর্ট ফিল্ম ‘নুড়ি’
ছবি: সংগৃহীত

কক্সবাজারের পটভূমিতে নির্মিত গল্প

১৬ মিনিট দৈর্ঘ্যের বাংলা ভাষার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নুড়ি’ নির্মিত হয়েছে কক্সবাজার-এর পটভূমিতে।  চলচ্চিত্রটিতে উঠে এসেছে ১১ বছর বয়সী এক কিশোরীর গল্প।  একটি সদ্যজাত ঘোড়ার বাচ্চার সঙ্গে অপ্রত্যাশিত বন্ধনের মাধ্যমে সে খুঁজে পায় নতুন সাহস ও বেঁচে থাকার আশা।

নুড়ি চরিত্রে অভিনয় করেছে কক্সবাজারেরই এক স্থানীয় কিশোরী।  পরিচালক মিথুন জামান জানান, এই চলচ্চিত্রের মাধ্যমে একটি কিশোরীর অন্তর্জগত এবং বৈশ্বিক বাস্তবতার প্রভাব তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাষায়, অস্থিরতার এই সময়ে ছোট ছোট মানবিক সম্পর্কও মানুষকে আশার আলো দেখাতে পারে।

শর্ট ফিল্ম ‘নুড়ি’ নির্মাণে ছিলেন যাঁরা

চলচ্চিত্রটির প্রযোজক হাসিব জুবেরী শিহান ও বাশার জর্জিস। সহপ্রযোজক হিসেবে ছিলেন হিমেশ কর। চিত্রগ্রহণ করেছেন মোহাম্মদ আরিফুজ্জামান। সাউন্ড ডিজাইনে কাজ করেছেন শৈব তালুকদার ও জাওয়াদ পারভেজ।

সংগীত পরিচালনা করেছেন আমজাদ হোসেন। সম্পাদনায় ছিলেন সামীর আহমেদ ও শিহান জুবেরি। কালার গ্রেডিং করেছে মুনশাইন পোস্ট প্রোডাকশন।

কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের শর্ট ফিল্ম ‘নুড়ি’
ছবি: সংগৃহীত

টিম প্ল্যাটফর্মের নতুন অর্জন

চলচ্চিত্রটি প্রযোজনা করেছে টিম প্ল্যাটফর্ম লিমিটেড। ঢাকাভিত্তিক এই প্রতিষ্ঠানটি এর আগে অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সং অব হোয়েলস (তিমির গান) প্রযোজনা করে প্রশংসা পেয়েছিল।

চলচ্চিত্রটি দক্ষিণ এশিয়ার সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার এবং ডিজিকন৬ এশিয়া বাংলাদেশে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে। নতুন করে ‘নুড়ি’র আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ইতিবাচক বার্তা হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

দেশে ফিরে আবারও বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

বিচারের মুখে জাফর পানাহি আমেরিকা ও ইসরায়েলের সাথে যুদ্ধ চলাকালীন সময়ে নিজ দেশে ফেরেন বিশ্ববিখ্যাত ইরানি…
জাফর পানাহি

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share