Sunday, November 22, 2026

কোটি টাকার উপহারে সহকর্মীদের চমকে দেন খানরা

রামায়ণ- দেবত্বের আড়ালে মানুষ, ক্ষমতা ও নৈতিকতার এক মহাকাব্য

November 16, 2026

মহাভারত – একটি যুদ্ধ, নাকি মানবসভ্যতার সবচেয়ে বড় আয়না?

November 9, 2026

ভারতীয় ছবির ছায়ায় বাংলাদেশি ৪ সিনেমা

November 2, 2026
রজনীকান্ত কেন সুপার স্টার ?

রজনীকান্ত কেন সুপার স্টার ? 

October 26, 2026

অমিতাভ বচ্চন – যে গল্প কখনো বলা হয়নি

October 16, 2026

বলিউডের তারকারা শুধু পর্দায় নয়, উপহার দেওয়ার বেলায়ও রাজকীয়। সহকর্মীদের খুশি করতে কেউ দিয়েছেন কোটি টাকার গাড়ি, কেউ দামি ঘড়ি, আবার কেউ বাইক। শাহরুখ খান, সালমান খান আর আমির খানের এই উদারতার গল্প চলচ্চিত্রপাড়ায় বহুল চর্চিত।

উপহার দেওয়ার তালিকায় সবচেয়ে এগিয়ে শাহরুখ খান। ‘রা.ওয়ান’ ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়ে কথা বলতে রাজি হননি সঞ্জয় দত্ত, বদলে শাহরুখ তাঁকে উপহার দেন ১৫ লাখ রুপির বেশি দামের একটি ক্রুজার বাইক। একই ছবির সূত্রে রজনীকান্তকে তিনি দিতে চেয়েছিলেন এক কোটি রুপির বিএমডব্লিউ সেভেন সিরিজের গাড়ি, যদিও রজনীকান্ত তা নিতে রাজি হননি। অর্জুন রামপাল ও পরিচালক অনুভব সিনহাও পেয়েছিলেন একই মডেলের গাড়ি।

কোটি টাকার উপহারে সহকর্মীদের চমকে দেন খানরা

খানদের উপহারের তালিকা

পরিচালকদের বেলায়ও উদার শাহরুখ। ফারাহ খানকে তিনি একে একে উপহার দিয়েছেন হুন্দাই টেরাকান, মার্সিডিজ ই-ক্লাস ও মার্সিডিজ এসইউভি। ‘চেন্নাই এক্সপ্রেস’ পরিচালক রোহিত শেঠির চল্লিশতম জন্মদিনে দিয়েছিলেন এড হার্ডি বাইক। অভিষেক বচ্চন পেয়েছিলেন সাড়ে বারো লাখ রুপির বাইক, আর প্রিয়াঙ্কা চোপড়াকে জন্মদিনে দিয়েছিলেন একটি অ্যাকোস্টিক গিটার। মালাইকা অরোরার উপহারের হ্যাম্পারে ছিল ট্যাগ হিউয়ারের ঘড়ি।

আমির খানও কম যান না। ভাগনে ইমরান খানের অভিষেক ছবি ‘জানে তু… ইয়া জানে না’র সাফল্যে খুশি হয়ে তিনি ইমরানকে উপহার দিয়েছিলেন নতুন একটি বিএমডব্লিউ গাড়ি। নির্মাতা বিধু বিনোদ চোপড়া আবার ‘একলব্য’ ছবির পর অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন প্রায় সাড়ে তিন কোটি রুপির রোলস রয়েস ফ্যান্টম।

করণ জোহর ‘অগ্নিপথ’ ছবির ‘চিকনি চামেলি’ গানে মুগ্ধ হয়ে ক্যাটরিনা কাইফকে উপহার দিয়েছিলেন একটি জাগুয়ার গাড়ি। বিশাল ভরদ্বাজ আবার ইমরান খানকে দিয়েছিলেন রয়্যাল এনফিল্ড বাইক, যাতে পরের ছবির জন্য তিনি বাইক চালানো শিখতে পারেন।

কোটি টাকার উপহারে সহকর্মীদের চমকে দেন খানরা

সবচেয়ে বড় উপহারের আসর বসেছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানে। প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান হবু দম্পতিকে উপহার দিয়েছিলেন পাঁচ কোটি রুপির বেশি দামের মার্সিডিজ বেঞ্জ ৩০০ এসএলআর গাড়ি। সালমান খান অনন্তকে দিয়েছিলেন বিশেষভাবে তৈরি কাস্টমাইজড ঘড়ি, আর রাধিকাকে হীরার কানের দুল।

দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দম্পতি দিয়েছিলেন দুটি কাস্টমাইজড হীরার রোলেক্স ঘড়ি, যার দাম প্রায় এক কোটি রুপি। রণবীর কাপুর ও আলিয়া ভাট দিয়েছিলেন গুচির হীরাখচিত ক্লাচ ও এয়ার জর্ডানের জুতা, ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দিয়েছিলেন হীরার ব্রেসলেট ও নেকলেস, আর সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দিয়েছিলেন সোনা-হীরার গণেশ ও লক্ষ্মীমূর্তি।

পারিশ্রমিকের বাইরে এমন উপহার তারকাদের পারস্পরিক সম্পর্কেরই প্রকাশ। কোটি টাকার এই উপহারের তালিকা দেখে ভক্তদের চমক লাগলেও, বলিউডের ভেতরে এ যেন এক অঘোষিত ঐতিহ্য।

Share

Read more

Local News