Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, জুলাই ৩, ২০২৬

আসছে বিবাহিত নারীদের ‘বঁধুয়ার গান’

বিবাহিত নারীদের ‘বঁধুয়ার গান’
বিবাহিত নারীদের ‘বঁধুয়ার গান’

রিয়েলিটি শো ‘বঁধুয়ার গান’

দেশের অধিকাংশ মেয়েদের বিয়ের পর সংসার জীবনই হয়ে উঠে সবকিছু। যার কারণে নিজেদের প্রতিভা বিকাশে বাঁধাগ্রস্থ হন অনেকেই। এবার সেই প্রতিভাকে নতুন করে বিকাশের সুযোগ করে দিতে আসছে বিবাহিত নারীদের ‘বঁধুয়ার গান’ নামক সংগীতবিষয়ক রিয়েলিটি শো। এটি আয়োজন করছে কিংবদন্তি মিডিয়া। আর এতে বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন, কনকচাঁপা ও রিজিয়া পারভীন।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মেধাবী অনেক নারী বিয়ের পর পারিবারিক দায়িত্ব পালন করতে গিয়ে নিজের প্রতিভা প্রকাশ করতে পারেন না। বঁধুয়ার গান শুধু একটি গানের লড়াই নয়; এটি বিবাহিত নারীদের হারানো স্বপ্ন পুনরুদ্ধারের গল্প। বিবাহিত নারীদের স্বপ্ন, প্রতিভা এবং শিল্পীসত্তাকে জাগ্রত ও প্রকাশ করাই এর উদ্দেশ্য। বঁধুয়ার গান সেই নীরব কণ্ঠকে আবার মঞ্চে ফিরিয়ে আনার একটি প্রয়াস। এখানে প্রতিটি নারীই একজন শিল্পী, প্রতিটি কণ্ঠই একটি গল্প, প্রতিটি গানই একটি নতুন জীবন।

বিবাহিত নারীদের ‘বঁধুয়ার গান’

পুরস্কারে যা থাকছে

১২ মে থেকে অনলাইনে শুরু হয়েছে ‘বঁধুয়ার গান’ রিয়েলিটি শোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। আগ্রহীরা ৫০০ টাকা জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন আগামী ৬ জুন পর্যন্ত। রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শেষে নির্বাচিতদের নিয়ে শুরু হবে মূল আয়োজন। এটি প্রচার হবে জি টিভিতে। সব রাউন্ড শেষে চ্যাম্পিয়ন ব্যক্তি পাবেন একটি ট্রফি ও নগদ ১০ লাখ টাকা এবং মিউজিক ভিডিও রেকর্ড করার সুযোগ। প্রথম রানারআপ পাবেন ৫ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপ পাবেন ২ লাখ টাকা।

সাবিনা ইয়াসমিন

 বঁধুয়ার গান রিয়েলিটি শোর খবর জানিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমীন বলেন, ‘বাংলাদেশের গ্রামগঞ্জে, মফস্বলে, শহরে অনেক সংগীত প্রতিভা ছড়িয়ে আছে। অনেক বধূ আছেন, যাঁরা সুযোগের অপেক্ষায় গান গাইতে পারছেন না সবার সামনে। সেই নারীদের জন্য এই রিয়েলিটি শোর আয়োজন। আপনারা কেউ মিস করবেন না। আমি থাকব, আপনাদের গান শুনব। আশা করছি সবাই সুন্দরভাবে প্রস্তুত হয়ে আসবেন।’

সংগীতশিল্পী রিজিয়া পারভীন বলেন, ‘গৃহবধূদের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম নিয়ে আসছি আমরা। বিবাহিত নারীরা যাঁরা আছেন, তাঁরা যে পেশাতেই থাকুন না কেন, আপনাদের সবার জন্য এই বঁধুয়ার গান। আশা করছি দারুণ একটি আয়োজন হবে।’

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share