Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ১৩, ২০২৬

কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন

পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
অভিনেতা এলাইজা উড ও নির্মাতা পিটার জ্যাকসন

লর্ড অব দ্য রিংস নির্মাতা

মঙ্গলবার (১২ মে) শুরু হয় ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। কান উৎসবে সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন । নিউজিল্যান্ডের এই অস্কারজয়ী এই পরিচালককে পাম দ’র আজীবন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পালে দে ফেস্টিভালের গ্র্যান্ড লুমিয়ের থিয়েটারে।

পিটার জ্যাকসন ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ট্রিলজির নির্মাতা। অনুষ্ঠানে নির্মাতা জ্যাকসনের হাতে পুরস্কারটি তুলে দেন অভিনেতা এলাইজা উড। এলাইজা উড জ্যাকসনের দ্য লর্ড অব দ্য রিংস ট্রিলজিতে ফ্রোডো ব্যাগিন্স চরিত্রে অভিনয় করেছিলেন।

পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
দ্য লর্ড অব দ্য রিংস নির্মাতা পিটার জ্যাকসন | ছবি: ইন্টারনেট

পুরস্কার প্রদানের সময় উড আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, এই চলচ্চিত্রগুলো তাঁর জীবন ও ক্যারিয়ার বদলে দিয়েছে। তাঁর ভাষায়, দ্য লর্ড অব দ্য রিংসে কাজ করা তাঁর জীবনের একটি বড় মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্ত ছিল।

পিটার জ্যাকসন প্রথম কান উৎসবে আসেন ১৯৮৭ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ব্যাড টেস্ট নিয়ে। পরে তিনি ২০০১ সালে আবার ফিরে আসেন দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং-এর কিছু প্রাথমিক ফুটেজ প্রদর্শনের জন্য।

বক্তব্যে জ্যাকসন স্মরণ করেন, নিউজিল্যান্ডে ফটো এনগ্রেভার হিসেবে কাজ করার সময় তিনি ব্যাড টেস্ট নির্মাণ করেছিলেন। তিনি বলেন, কান উৎসবে ছবিটির সাফল্যই তাঁর ক্যারিয়ার গড়ে তুলতে বড় ভূমিকা রেখেছিল।

লর্ড অব দ্য রিংস

বক্তব্যে পিটারসন  লর্ড অব দ্য রিংসের উত্থানের সাথে কান চলচ্চিত্রের ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, দ্য লর্ড অব দ্য রিংস চলচ্চিত্রগুলোর প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল দারুণ ইতিবাচক। তাঁর মতে, কান উৎসবে দেখানো একটি প্রিভিউ এই প্রকল্পটি নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি করতে সাহায্য করেছিল।

পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
সম্মানসূচক পাম দ’র পেলেন পিটার জ্যাকসন | ছবি: এএফপি

ওই সময়ের কথা স্মরণ করে পিটার বলেন,“আমরা ‘লর্ড অব দ্য রিংস’-এর শুটিং তিন বছর ধরে করেছি, আর তিনটি ছবির কাজই একই সময়ে করেছি। তখন পরিস্থিতিটা ছিল বেশ অদ্ভুত। কারণ ওয়ার্নার্স বিক্রি হওয়ার প্রক্রিয়ায় ছিল যা ঘুরে ফিরে আবারও ঘটছে এখন। সংবাদমাধ্যমে সবাই এই প্রকল্পটিকে এক ধরনের বড়সড় বোকামি হিসেবে দেখছিল। সবাই বলছিল, যদি প্রথম ছবিটাই ব্যর্থ হয়, তাহলে দ্বিতীয় ও তৃতীয় ছবির কী হবে, যেহেতু সেগুলো আগেই তৈরি হয়ে গেছে? এটি ছিল বিশাল এক ঝুঁকি, কিন্তু প্রায় সব গণমাধ্যমই বলছিল যে এই ঝুঁকি শেষ পর্যন্ত ব্যর্থই হবে।”

ববের পরিকল্পনা

তিনি আরো বলেন, ‘তবে নিউ লাইন সিনেমার প্রতিষ্ঠাতা বব শে-এর একটি পরিকল্পনা ছিল। তিনি সিদ্ধান্ত নেন, ২০০১ সালের কান উৎসবে ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য ফেলোশিপ অব দ্য রিং’-এর প্রথম ২০ মিনিট প্রদর্শন করা হবে, যাতে ছবিটি নিয়ে তৈরি হওয়া নেতিবাচক ধারণা বদলানো যায়।

পিটার জ্যাকসন বলেন, “বব শে বড় এক ঝুঁকি নিয়েছিলেন। তাই আমাদের খুব দ্রুত ছবির ২০ মিনিটের অংশ শেষ করতে হয়। আমরা ২০০১ সালের মে মাসে সেই ২০ মিনিটের ফুটেজ এখানে নিয়ে আসি। আমরা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলি এবং একটি পার্টির আয়োজন করি। ববের সেই দুঃসাহসী সিদ্ধান্ত ছবিটি সম্পর্কে মানুষের ধারণাই বদলে দেয়।”

পাম দ’র পেলেন পিটার জ্যাকসন
পাম দ’র পাওয়ার পরে বক্তৃতায় পিটার জ্যাকসন | ছবি: এএফপি

তিনি আরও বলেন, “আমার জন্য এটি ছিল জীবন বদলে দেওয়া একটি ঘটনা। ফলে ছবিটি মুক্তির আগেই দর্শকদের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, কান না থাকলে তা কখনোই হতো না।”

২৫ বছর পরও দ্য লর্ড অব দ্য রিংস ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা অটুট রয়েছে।

বক্তব্য শেষ হলে পিটার জ্যাকসনকে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে অভিবাদন জানান শ্রোতারা। এরপর তাঁর সম্মানে একটি চমকপ্রদ শ্রদ্ধাঞ্জলি প্রদর্শন করা হয়, যেখানে তাঁর নির্মিত ‘দ্য বিটলস: গেট ব্যাক’ থেকে কিছু ফুটেজ দেখানো হয়। এই সম্মাননা উদযাপনের অংশ হিসেবে গায়িকা থিওডোরা ও শিল্পী ওক্লু পরিবেশন করেন গেট ব্যাক গানটি।

এলিট ক্লাবে পিটার জ্যাকসন

পিটার জ্যাকসন কান উৎসবের সম্মানসূচক পাম দ’রপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিদের মর্যাদাপূর্ণ তালিকায় যুক্ত হলেন। এই তালিকায় আগে ছিলেন অ্যাগনেস ভারদা, মার্কো বেলোক্কিও, জোডি ফস্টার, মেরিল স্ট্রিপ, রবার্ট ডি নিরো এবং টম ক্রুজ।

এবারের কান চলচ্চিত্র উৎসব চলবে ২৬ মে পর্যন্ত।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়  

মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় চন্দ্রশেখর গত রবিবার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

স্টারকিডদের সংগ্রামের গল্প শোনালেন আমিরপুত্র জুনাইদ খান

হতাশা ও ব্যর্থতায় জুনাইদ খান বলিউডের তারকাদের সন্তানদের অভিষেক নতুন কোনো ঘটনা নয়। তবে সবার ক্যারিয়ারের গল্প এক…
আমিরপুত্র জুনাইদ খান
0
Share