Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
রবিবার, মে ৩, ২০২৬

অবশেষে মৌসুমি ফিরছেন প্রেক্ষাগৃহে

মৌসুমি ফিরছেন প্রেক্ষাগৃহে
হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট বিয়ে’ সিনেমায় মৌসুমি

‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বছর কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় নির্মাতা ও অভিনেতা হাসান জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী মৌসুমীর বিয়ের গুঞ্জন উঠে। সেসময় এমন খবরকে প্রোপাগান্ডা বলে দাবি করেন দুজনেই। সেসময় জানা গেছে, হাসান জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট বিয়ে’ নামের একটি সিরিজে অভিনয় করেছেন তাঁরা। অবশেষে দর্শকের সামনে আসছে এটি। তবে সিরিজ নয়, ১৫ মে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এটি। আর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর মধ্য দিয়ে অবশেষে মৌসুমি ফিরছেন প্রেক্ষাগৃহে ।

মৌসুমি ফিরছেন প্রেক্ষাগৃহে
মৌসুমি | ছবি: ফেসবুক

২০২৩ সালে প্রথম ওয়েব সিরিজ হিসেবে যুক্তরাষ্ট্রে কন্ট্রাক্ট ম্যারেজের শুটিং শুরু হয়েছিল। অভিনয়ের পাশাপাশি এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন হাসান জাহাঙ্গীর। সে সময় হাসান জাহাঙ্গীর জানিয়েছিলেন, সাসপেন্স থ্রিলারধর্মী সিরিজটিতে মৌসুমী অভিনীত চরিত্রকে ঘিরে আবর্তিত হবে গল্প। বাংলাদেশের এক নারী যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়ার আশায় কন্ট্রাক্ট ম্যারেজ করে এক অভিবাসী ব্যক্তিকে। এরপর নানান রকম বাস্তবতার মুখোমুখি হন তিনি, যা কখনো দুঃখের, কখনো হাসাবে দর্শককে।

গল্প কি নিয়ে ?

গত মার্চ মাসে কন্ট্রাক্ট ম্যারেজ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পায়। নির্মাতা হাসান জাহাঙ্গীর জানান, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বেশ কিছু দেশে মুক্তি পাবে সিনেমাটি। এ নিয়ে হাসান জাহাঙ্গীর বলেন, ‘কোন পরিস্থিতির কারণে, মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বের বড় বড় দেশে গিয়ে একজন বিবাহিত নারী, বাংলাদেশে মা-বাবা, ভাইবোন ও স্বামী রেখে কন্ট্রাক্টে বিয়ে করতে বাধ্য হয়। বিদেশে গেলে কেন আপন মানুষ পর হয়ে যায়, কেন পরিবারের মানুষ তাকে ভুল বোঝে! পুরো বাস্তবতা উঠে আসবে এই গল্পে।’  

জাহাঙ্গীর আরও বলেন, ‘একজন নারী, একটি মাতৃভূমি, একটি দেশ। নারীর মর্যাদা ও সম্মানকে সামনে রেখে বাংলাদেশকে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। হিউম্যান রাইটসের মাধ্যমে যেখানে একজন নারী সততা দিয়ে তাক লাগিয়ে দেয়।’

সাইবার সুরক্ষার অধীনে অভিযোগ

সিনেমা মুক্তির পর যাঁরা অহেতুক সমালোচনা করছেন তাঁদের উদ্দেশ্যে হাসান জাহাঙ্গীর বলেন, ‘আশা করি সবাই ভালো-মন্দ গঠনমূলক বক্তব্য তুলে ধরবেন। কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে প্রোপাগান্ডা ছড়ান, অশ্লীল ভিডিও বানান, সিনেমার রিলিজে বিঘ্ন ঘটান…সিনেমার তারকাদের নিয়ে উল্টাপাল্টা গসিপিং করেন, পূর্বের মতো আমাদের নিয়ে ট্রল করেন, তাঁদের জন্য খবর হলো-গত ২১ এপ্রিল এই মর্মে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সাইবার সুরক্ষার আওতায় আবেদনের পরিপ্রেক্ষিতে আপনাদের কর্মকাণ্ডের তালিকা তৈরি হতে থাকবে। বাকিটা সময় বলে দেবে।’

অভিনেত্রী মৌসুমী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ দিয়ে দুই বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন। মৌসুমিকে ২০২৪ সর্বশেষ দেখা গিয়েছিলো ‘সোনার চর’ নামের সিনেমায়। মৌসুমি ফিরছেন প্রেক্ষাগৃহে এমন সংবাদে তাঁর ভক্তদের মধ্যে বইছে উচ্ছ্বাস।   

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আমির খান প্লেন ক্রাশে মৃত্যুর সম্ভাবনায় যে চিঠি লিখেছেন  

আমির খান হিন্দি সিনেমার তারকা আমির খান বরাবরই নিজের কাজ নিয়ে নিখুঁত পরিকল্পনার জন্য বিখ্যাত। এবার জানা গেল,…
আমির খান প্লেন ক্রাশে

এটা আমাদেরই গল্প – বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

শেষ হওয়ার পথে ‘এটা আমাদেরই গল্প’ এটা আমাদেরই গল্প শেষের পথে এসে নতুন করে আলোচনায়।  জনপ্রিয় এই ধারাবাহিকের…
এটা আমাদেরই গল্প: বাবার মৃত্যুর দৃশ্যে কাঁদছে দর্শক

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী
0
Share