Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

চার অভিনেত্রী- কে বেশি সুন্দর?

চার অভিনেত্রী
চার অভিনেত্রী

সুনেরাহ-সাদিয়া-তটিনী-পায়েল

দেশের বর্তমান প্রজন্মের চার অভিনেত্রী থাকছেন আজকের ছবি-কেন্দ্রিক আলোচনায়। আজকের আয়োজনে থাকছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিম সাইয়ারা তটিনী, সাদিয়া আয়মান ও ছোটপর্দার আরেক জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। চলুন ছবিতে ছবিতে দেখে নেয়া যাক তাঁদের সৌন্দর্য, জেনে নেয়া যাক কিছু তথ্য।

সুনেরাহ বিনতে কামাল

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কয়েকটি ছবি দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন ‘আমি জলছবিতে আঁকবো তোমার ইতঃস্তত’।

চার অভিনেত্রী

সুনেরাহ বিনতে কামাল ছোটপর্দা ছাড়াও অভিনয় করছেন বড় পর্দায়। গত বছর দাগি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে সামনে আরেকটি সিনেমা আসবে তাঁর। নাম ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমাটি পরিচালনা করেছেন নারী নির্মাতা রুবাইয়াত হোসেন।

চার অভিনেত্রী

সম্প্রতি তিনি অভিনয় করেছেন ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’ তে। ধারাবাহিকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সাথে প্রশংসিত হয়েছে সুনেরাহর অভিনয়ও।

চার অভিনেত্রী

তানজিম সাইয়ারা তটিনী

দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫-এ সীমিতদৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে ‘ভালো থেকো’ নাটকের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছে।

চার অভিনেত্রী

গত বছরও সীমিত দৈর্ঘ্যের কাহিনিচিত্র বিভাগে তারকা জরিপে ‘লাভ সাব’- এ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তটিনী।

চার অভিনেত্রী

তটিনী বর্তমানে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মার্কেটিং বিভাগে বিবিএ পড়ছেন। যদিও প্রথম জীবনে তিনি গাইনি ডাক্তার হতে চেয়েছিলেন।

চার অভিনেত্রী

সাদিয়া আয়মান

সাদিয়া আয়মানের প্রথম সিনেমা গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’। এরপর তিনি গত বছর অভিনয় করেছেন তানিম নূরের ‘উৎসব’ সিনেমায় যা ইতিহাস তৈরি করেছিলো।

চার অভিনেত্রী

এ বছর ‘মিউ’ ও অমিতাভ রেজার ওয়েব ফিকশন ‘লাভ সিটার’-এ কাজ করছেন সাদিয়া আয়মান। এছাড়া গতবছর অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় ‘বোহেমিয়ান ঘোড়া’য় কাজ করেছেন সাদিয়া।

চার অভিনেত্রী

সাদিয়া আয়মানের আসল নাম ফাতিমা তাসনিম সাদিয়া। ছয় বছরের ক্যারিয়ারে সাদিয়া আয়মান এখন দেশের নাটক-ওটিটি-সিনেমায় পরিচিত ও জনপ্রিয়মুখ।

চার অভিনেত্রী

কেয়া পায়েল

কেয়া পায়েল সম্প্রতি ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে অভিনয়ের জন্য টিভি নাটক, স্বল্পদৈর্ঘ্যের কাহিনিচিত্র ডিজিটাল মাধ্যম, টিভি সিরিজ, ওয়েব সিরিজ বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

চার অভিনেত্রী

সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করিয়েছেন কেয়া পায়েল এমন গুঞ্জন উঠেছে সম্প্রতি। যদিও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।

চার অভিনেত্রী

 ২০১৯ সালে আনিসুর রহমান মিলনের বিপরীতে ‘ইন্দুবালা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কেয়া পায়েল। এটি তাঁর এখন পর্যন্ত একমাত্র সিনেমা। তবে তিনি বিখ্যাত কোনো নারীর বায়োপিকে কাজ করতে চান বলে জানিয়েছেন গণমাধ্যমকে।

চার অভিনেত্রী

এ নিয়ে কেয়া পায়েল বলেন, ‘আমাদের চারপাশের কিছু নারী আছেন যারা কর্ম দিয়ে ইতিবাচক প্রভাব ফেলেছেন। মানুষ তাদের কখনই ভুলবে না। নির্দিষ্ট কোনো ব্যক্তি না হলেও এমন কারও বায়োপিকে কাজ করতে চাই। এটা আমার দীর্ঘদিনের ইচ্ছে।’

গ্যালারি

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share