Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২০, ২০২৬

আবুল হায়াতকে তৌকীর আহমেদ অনেক কাঁদিয়েছেন   

আবুল হায়াতকে তৌকীর আহমেদ
আবুল হায়াত-তৌকীর আহমেদ-বিপাশা হায়াত

তৌকীর আহমেদের ৬০ বছর

অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদের ক্যারিয়ারের ৬০ বছর পেরিয়েছে। এই উপলক্ষে রোববার (১৯ এপ্রিল) রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৌকীর আহমেদকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন দেশের বিশিষ্ট নাট্যজনেরা। সেখানে উপস্থিত ছিলেন তৌকীর আহমেদের শ্বশুর ও বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত। সেখানেই জানা গেছে, আবুল হায়াতকে তৌকীর আহমেদ অনেক কাঁদিয়েছেন।  

তৌকীর আহমেদ আবুল হায়াত কন্যা অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াতকে বিয়ে করেছেন। জামাতার এই বিশেষ দিনে স্মৃতিচারণ করতে গিয়ে আবুল হায়াত তার সৃজনশীলতা, পড়াশোনা এবং ব্যক্তিজীবন নিয়ে নানা অজানা কথা তুলে ধরেন।

আবুল হায়াতকে তৌকীর আহমেদ
তৌকীর আহমেদ |ছবি: ফেসবুক

জামাতার কাছ থেকে শ্বশুরের শেখা

আবুল হায়াত তৌকীর আহমেদের পড়াশোনার প্রতি অনুরাগ নিয়ে মুগ্ধতা প্রকাশ করে বলেন, সৃজনশীল ব্যক্তি সেই হতে পারে যার এডুকেশন থাকে। এখানে ফ্যাকাল্টিগুলো ডেভেলপ করে। তো সৃজনশীল ব্যক্তি শুধু এডুকেশন মানে প্রথাগত এডুকেশন তো হয় না, তার অন্যান্য এডুকেশনও থাকে। এবং এই একটা জিনিস-তার বিরাট বড় গুণ যে সে বই পড়ে। বিভিন্ন রকম বই পড়ে। আমি যদি তৌকীরের সাথে এক ঘণ্টা বসে আড্ডা মারি, আমার তো মনে হয় আমি অনেক কিছু শিখি।

আবুল হায়াত বলেন, আমার বাসায় যখন তৌকীর আসে বা তৌকীরের সাথে যখন আমার দেখা হয়, আমাদের যে কথাবার্তাগুলো হয়, আমি মনে করি যে আমার একটা ক্লাস হলো, আমি অনেক কিছু শিখলাম। আমরা যারা পুরনো আছি; কিছু কিছু আমাদের ছোটবেলা থেকে একটা পড়ার অভ্যাস ছিল, ক্লাসে বই ছিল, বই জোর করে দিত স্কুল থেকে, পড়তে হবে, গল্প পরের দিন এসে সেই গল্প বলতে হবে- এই ব্যাপারগুলো তো হারিয়ে গেছে। কিন্তু তৌকীর যেখানেই যাবে, যখন কোনো মার্কেটে গেলে আমি তাকে খালি হাতে ফিরতে দেখিনি। বই একটা কিনবেই সে।

আবুল হায়াতকে তৌকীর আহমেদ
‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পীরা |ছবি: ফেসবুক

নিজের মেয়ে বিপাশা হায়াতেরও বই পড়ার প্রবল নেশা রয়েছে উল্লেখ করে এই প্রবীণ অভিনেতা বলেন, বিপাশারও কিন্তু একই রোগ। বিপাশা যখন ক্লাস টেনে পড়ে, তখন তাঁর কোরআন, বেদ, বাইবেল এগুলো পড়া শেষ। চিন্তা করা যায় না! কী পড়ে এত! ও কি রাত জেগে থেকে এতো বই পড়ে? এটা তার নেশা। এবং এখনো সে বই পড়ে। এবং আমাকে সে গল্প বলে।

যে কারণে কেঁদেছেন আবুল হায়াত

এছারড়াও আবুল হায়াত জানান যে, তৌকীর আহমেদ তাঁকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে। আবুল হায়াত কিছুটা রসিকতা ও আবেগের সঙ্গে তৌকীর আহমেদকে ‘ভিলেন’ বলেও অভিহিত করেন! কারণ বিপাশাকে বিয়ে করে নেয়ার নেয়ার পরে মেয়ের প্রসঙ্গে আবুল হায়াত কেঁদেছেন।

আবুল হায়াতকে তৌকীর আহমেদ
আবুল হায়াত ও তাঁর কন্যা বিপাশা হায়াত | ছবি: ফেসবুক

আবুল হায়াত বলেন, যেদিন সে বিপাশাকে নিয়ে গেল, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি। আমার দুটো কন্যা, দুটো কন্যা যেদিন বিয়ে হলো, এই দুই কন্যার বিয়েতে আমি কেঁদেছি। তার মধ্যে তৌকির হলো প্রথম ভিলেন।

শ্রেষ্ঠ জামাই তৌকির আহমেদ

তৌকির আহমেদকে নিয়ে আরও খানিকটা রসিকতা করে বর্ষীয়ান অভিনেতা বললেন, জামাই হিসেবে ও কিরকম? আমি বলবো যে তার শাশুড়ির কাছে সে হলো শ্রেষ্ঠ জামাই। কারণ তাকে যা খেতে বলে সে তাই খায়। টেবিলে খাবার দেওয়া হয় এবং আমার ওয়াইফের একটা সমস্যা আছে, সে সবসময় খালি তৌকিরের পাতে ঢালতে থাকে। ‘একটাই মাছ, ইলিশ মাছ, আরেক টুকরো নাও।’ ‘আচ্ছা ওটা তো খুব মজা লেগেছে না?’ ‘আরেক টুকরো নাও।’ আর সে ভালো মানুষের মতো, ‘নিচ্ছি মা, নিচ্ছি, আমি বড়টাই নিচ্ছি। আমি বড়টাই নিচ্ছি।’ তো এই যে মাকে খুশি করার জন্য, আমি জানি না হয়তো তার হয়তো খাওয়ার আর উপায় নাই, তারপরও সে তার শাশুড়ি মাকে খুশি করার জন্য সে খায়।

বিপাশা হায়াত ও তৌকীর আহমেদ ১৯৯৯ সালে বিয়ে করেন। বিপাশা এখন অভিনয় থেকে কিছুটা দূরে আছেন। অন্যদিকে তৌকীর আহমেদ সিনেমা নির্মাণে সক্রিয় থাকলেও অভিনয়ে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। এদিকে সম্প্রতি আবুল হায়াতও নির্মাণ নিয়ে ব্যস্ত আছেন। ঈদে মুক্তি পেয়েছে তাঁর নির্মিত নাটক সখিনা। নাটকটি কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের ছোটগল্প ‘সখিনা’ অবলম্বনে নির্মিত। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও মৌটুসী মৌ, নরেশ ভূঁইয়া, শিরিন আহমেদসহ আরও অনেকে। 

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শেষ হচ্ছে ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

‘এটা আমাদেরই গল্প’ দেশের ধারাবাহিক নাটক একসময় ছিলো সিনেমার চেয়েও জনপ্রিয়। কিন্তু কালের পরিক্রমায় ধারাবাহিকের…
ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’

দীপিকা-রণবীর জুটির ঘরে আসছে দ্বিতীয় সন্তান

দীপিকা পাডুকোন ও রণবীর সিং বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাডুকোন ও রণবীর সিং আবারও সুখবর শোনালেন ভক্তদের।…

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

বিএনপির রাজনীতিতে নতুন যাত্রা শুরু চমকের ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে আলোচনায় একের পর এক…
বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রী চমক

কেন জ্বরে ভোগেন ফারুকী? – সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ

ফেসবুক পোস্টে ফারুকীর আবেগঘন অভিজ্ঞতা জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভালো নির্মাণের জন্য তিনি সবসময়…
কেন জ্বরে ভোগেন ফারুকী? - সিনেমা মুক্তি নিয়ে আক্ষেপ
0
Share